মানসিক চাপ সামলাবেন যেভাবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:২৩ ২০ নভেম্বর ২০২৩
আমাদের সবার জীবনে আসে স্ট্রেস। কিন্তু স্ট্রেস বেশি হলে তা শরীর আর মনের কুশলে ঘটায় বিঘ্নতা। একটি কথা বলা ভালো—আমাদের জীবনে আসে চ্যালেঞ্জ, আসে বাধাবিঘ্ন। আসে প্রতিকূল পরিস্থিতি। আসে হুমকি। আর একে রুখে দেয়ার জন্যে শরীরে যে স্বাভাবিক প্রক্রিয়া হয় তা হলো স্ট্রেস।
স্বল্প সময়ের স্ট্রেস আনতে পারে হিতকর ফল। বৈরি পরিবেশ মোকাবেলা করতে মানিয়ে নিতে শেখায় নিজেকে। কিন্তু ক্রনিক স্ট্রেস শরীরের ওপর মনের ওপর আঘাত হানে আর এতে ঘটে মানসিক সমস্যা, যেমন : বিষণ্ণতা দুশ্চিন্তা অনিদ্রা। আর শরীরও রেহাই পায় না। হতে পারে ডায়েবেটিস, হৃদরোগ।
কী করে মোকাবেলা করা যাবে স্ট্রেস?
মাইন্ডফুলনেস বা মনোযোগিতা আর ধ্যান। আত্মমগ্নতা সম্ভব ধ্যানে। এতে থাকা যাবে বর্তমানে। আর মন হবে লক্ষ্যনির্দিষ্ট বা ফোকাসড। ধ্যান মনকে করে শিথিল, শান্ত করে স্নায়ু। কমায় স্নায়ুর চাপ। চিন্তাভাবনা আর আবেগের ওপর ফিরিয়ে আনে নিয়ন্ত্রণ।
নিয়মিত ব্যায়াম। শরীরচর্চার ফলে নিঃসৃত হয় এন্ডোরফিন, যা প্রকৃতিজাত মুড লিফটার। হতে পারে দ্রুত হাঁটা, ইয়োগা। নিয়মিত ব্যায়াম কমায় স্ট্রেস। আর বাড়ায় সার্বিক কুশল। সেইসাথে খেতে হবে সুষম খাদ্য। এতে থাকবে প্রচুর ফল সবজি নানা রঙের, হোল গ্রেন, কচি মাংস, মাছ, দুধ, ডিম, বাদাম, পানি। তাতে স্ট্রেস প্রতিহত করার জন্যে শরীর প্রস্তুত হয়।
এড়িয়ে যেতে হবে প্রসেস করা বা প্রক্রিয়াজাত খাবার, কোমল পানীয়, বেশি তেল, চর্বি, চিনি, মিষ্টি। বাদ দিতে হবে ধূমপান আর মদ্যপান। যথেষ্ট ভালো ঘুম চাই। একটি সুনিদ্রার রাত দরকার স্ট্রেস কমানোর জন্যে। ঘুমের স্বাস্থ্যবিধি মানতে হবে এজন্যে। ঘুমের জন্যে চাই শান্ত শীতল কোলাহলমুক্ত পরিবেশ, ডিজিটাল ডিভাইসমুক্ত পরিবেশ। ঘুমের দু-তিনটি ঘণ্টা আগে ক্যাফেইন বাদ। ভরপেট খাওয়া বাদ। ঘুমের আগে মোবাইল, টিভি, ফোন থেকে দূরে থাকা।
বাস্তবসম্মত লক্ষ্যে ধাবিত হতে হবে। অবাস্তব প্রত্যাশা সৃষ্টি করে স্ট্রেস। আয়াসসাধ্য লক্ষ্য স্থির করতে হবে আর ছোট ছোট ধাপে কাজ করে এগিয়ে যেতে হবে। কার্যকর টাইম ম্যানেজমেন্ট করতে জানলে স্ট্রেস হয় না। টু ডু লিস্ট করুন। কাজ হবে।
প্রিয়জনের সাথে সংযোগ রাখুন। সোশ্যাল সাপোর্ট খুব দরকার। এজন্যে যুক্ত থাকতে হবে পরিবার, প্রতিবেশী আর বন্ধুদের সাথে। অনুভূতি উদ্বেগ সব শেয়ার করতে হবে। ‘না’ বলা শিখতে হবে। নিজের সীমাবদ্ধতা জানতে আর স্বস্তি বোধ না করলে ‘না’ বলতে হবে। বেশি বেশি অঙ্গীকার করা মানে অনেক বেশি স্ট্রেস।
রিলাক্সেশন বা শিথিলায়ন কৌশল আছে নানা রকম। যেমন : ব্রিদিং টেকনিক, প্রাণায়াম, ইয়োগা, ডিপ ব্রিদিং ভালো কিছু টেকনিক স্ট্রেস কমানোর জন্যে। প্রয়োজনে চাইতে হবে পেশাদার পরামর্শ। মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিদের দিক-নির্দেশনা নিতে পারেন।
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
















