মাহিকে বিয়ের পর কোনো মেয়ের সঙ্গে কথা বলিনি : রাকিব
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩৯ ৩ মার্চ ২০২৪
গেল মাসে নিজের বিচ্ছেদের খবর দিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। ফেসবুকে এক ভিডিওবার্তায় স্বামী রাকিব সরকারের সঙ্গে সংসার ভাঙার খবর জানালেও কারণ স্পষ্ট করেননি তিনি।
যদিও এরপর বিভিন্ন সময়ে মাহি বলেছেন, স্বামী রাকিবের প্রতি পরিপূর্ণ সম্মান রয়েছে তার। এমনকি এই নায়িকা বলেছেন, মাথায় পিস্তল ধরলেও রাকিবকে নিয়ে কখনো খারাপ কিছু বলতে পারবেন না তিনি। অন্যদিকে রাকিবও বলেছেন, স্ত্রী হিসেবে মাহির সম্মান রয়েছে তার কাছে। নিজের স্ত্রীকে কখনো হেয় করে কিছু বলতে পারবেন না তিনি।
দু’জনের এই বক্তব্যের পরই প্রশ্ন উঠেছে, তাহলে তাদের বিচ্ছেদের কারণ কী? কেন বিচ্ছেদের পথে হাঁটছে এই দম্পতি? বিষয়গুলো নিয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিককে সাক্ষাৎকার দিয়েছেন রাকিব সরকার। যেখানে তিনি জানিয়েছেন, সংসার টেকানোর জন্য সকল চেষ্টাই করেছেন তিনি। কিন্তু মাহি চাইছেন ডিভোর্স হোক।
রাকিব বলেন, ‘মাহির পক্ষ থেকে যে সিদ্ধান্ত এসেছে, তা এখন ৯৯ ভাগই বিচ্ছেদের পথে। এক ভাগ নিয়েও আমি আশাবাদী। চেষ্টা করে যাচ্ছি সংসারটা টিকিয়ে রাখতে। কারণ আমি মাহিকে বিয়ে করি পরিবারের অমতে। বিভিন্ন বাধা থাকা সত্ত্বেও তাকে ভালোবেসে বিয়ে করেছি।’
রাকিব সরকার বলেন, ‘মাহিকে বিয়ের পর থেকে তার প্রতিটি কথাই অক্ষরে অক্ষরে পালন করেছি। বিয়ের পর কোনো মেয়ের সঙ্গে কথা বলিনি। আমি রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক কারণেও কোনো মেয়ের বিষয় আসলেও কথা বলিনি। মাহি অনুমতি দিলে বলেছি। কোনো মেয়ে ফোন করলে, মাহি কাছে থাকলে ফোন ধরেছি, না থাকলে ধরিনি।’
অভিনেত্রীর স্বামী আরও বলেন, ‘গত তিন বছরে আমার মায়ের কাছে মনে হয় তিন দিন যাওয়া হয়েছে। আমার আগের ঘরের (স্ত্রীর) এক ছেলে ও এক মেয়ে। তাদেরও তো ভবিষ্যৎ আছে। মাহিও তাদের পছন্দ করে। কাছাকাছি রাখতে চেয়েছে। কিন্তু আমি গত তিন বছরে মনে হয় ১০-১৫ দিনও ছেলে-মেয়েকে কাছে পাইনি। ছেলে-মেয়ের সঙ্গে ফোনে কথা বললেও লাউড স্পিকারে কথা বলেছি। মাহির প্রতি ভালোবাসা রেখে এর চেয়ে ত্যাগ আর কি করতে পারি আমি?’
সবশেষ রাকিব জানান, সংসার জীবনের একটা পর্যায়ে এসে তাকে কিছু শর্ত দেওয়া হয়েছে। যেগুলো সে মানতে পারেননি বলেই এই বিচ্ছেদের সিদ্ধান্ত।
উল্লেখ্য, প্রথম সংসারে ভাঙনের পর ভালোবেসে ২০২০ সালে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাদের সংসারে রয়েছে একটি পুত্রসন্তান। যার নাম ফারিশ সরকার।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











