মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪৪ ৯ জুলাই ২০২৬
বিশ্বকাপে লিওনেল মেসির ‘অতিমানবীয়’ পারফরম্যান্স মুগ্ধ করছে সবাইকে। মুগ্ধ স্পেনের তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালও। মেসির ‘উত্তরসূরি’ হিসেবে পরিচিতি পাওয়া ১৮ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, এই বয়সেও মেসিকে বিশ্বকাপে দাপটের সঙ্গে খেলতে দেখে তিনি ভীষণ আনন্দিত।
দুই প্রজন্মের এই দুই তারকার সামনেই এখন সেমিফাইনালে যাওয়ার সুযোগ। সেই লক্ষ্যে কোয়ার্টার ফাইনালে শুক্রবার রাতে লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের মুখোমুখি হবে স্প্যানিশরা।
সেই লড়াইয়ের আগে স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, “অবিশ্বাস্য! মেসি কে, সেটা সবাই জানে। কিন্তু এত হাই-লেভেলে তিনি এখনও খেলবেন, সেটা কেউই ভাবেনি। তাকে এভাবে খেলতে দেখে আমি সত্যিই খুব খুশি।”
বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন মেসি। ৮ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে তিনি। গত মঙ্গলবার মিশরের বিপক্ষে ৩-২ গোলে নাটকীয় প্রত্যাবর্তনের ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালের টিকিটও এনে দিয়েছেন এই ফরোয়ার্ড।
মেসিরি নেতৃত্বে ২০২২ কাতার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ফুরোয় লা আলবিসেলেস্তেদের ৩৬ বছরের অপেক্ষা। দলকে শিরোপা জেতানোর পথে টুর্নামেন্টসেরা হন মেসি। সেই আসরের পর থেকে বিশ্বকাপে টানা ৯ ম্যাচে গোল করে করেছেন এই ইন্টার মায়ামি ফরোয়ার্ড।
গত মৌসুমে বার্সেলোনার আইকনিক ‘১০ নম্বর’ জার্সি পাওয়া ইয়ামাল আরও জানান, বিশ্বকাপে তার শৈশবের অন্য দুই নায়ক নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদোকেও দেখতে পেরে তিনি আনন্দিত। তবে এই তারকাদ্বয় বিদায় নিয়েছেন শেষ ষোলো থেকে।
রোনালদো ও নেইমারকে নিয়ে ইয়ামাল বলেন, “নেইমারের জন্যও আমি খুশি। যদিও তিনি এখন আর টুর্নামেন্টে নেই। ক্রিস্টিয়ানোর জন্যও খুশি। তারা আমাদের প্রজন্মের ফুটবলারদের শৈশব গড়ে দিয়েছেন।”
ব্রাজিল এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নরওয়ের কাছে হেরে। আর পর্তুগিজদের হৃদয় ভাঙে স্প্যানিশরা। বিদায়ক্ষণে শেষ বিশ্বকাপ খেলা নেইমার ও রোনালদোর কান্না হৃদয় ছুঁয়ে গেছে সবার।
এই দুই কিংবদন্তিকে নিয়ে ইয়ামাল বলেন, “তাদের ভালো কিছু হলে সেটাই আমার জন্যও ভালো। তবে আমি যদি ফাইনালে উঠতে পারি, অবশ্যই শিরোপা জিততে চাই।”
চোট কাটিয়ে দলে ফেরা ইয়ামালের এই প্রথম বিশ্বকাপ। পর্তুগালের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন তিনি, যা এই আসরে তার সবচেয়ে দীর্ঘ সময় মাঠে থাকা। নিজের পারফরম্যান্স নিয়ে আত্মসমালোচনাও করেছেন এই তরুণ তুর্কি।
ইয়ামাল বলেন, “প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলাম। টানা কয়েকটি ম্যাচ খেললে যে ছন্দ পাওয়া যায়, সেটা এখনও পুরোপুরি ফিরে পাইনি। আমাকে আরও বেশি বল স্পর্শ করতে হবে, আরও বেশি মিনিট খেলতে হবে। আমি জানি, সেরা খেলাটা এখনও সামনে।”
স্পেনের এই উইঙ্গার আরও বলেন, “আমি নিজের প্রতি খুব কঠোর। এখন পর্যন্ত যা করেছি, তাতে আমি সন্তুষ্ট নই। গ্রুপ পর্বে আমি সেরা খেলোয়াড় ছিলাম না, তবে সেটা নিয়ে চিন্তিতও নই। নিজেকে প্রমাণ করার সুযোগ এখনও আছে। সেমিফাইনাল কিংবা ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ যত এগিয়ে আসে, আমি তত ভালো খেলি।”
স্পেনকে ২০২৪ ইউরো জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইয়ামাল। এই তরুণ তারকা আরও বলেন, “দল হিসেবে আমরা কী করতে পারি, আর আমি কী করতে পারি, সেটা দেখানোর জন্য মুখিয়ে আছি। আশা করি, বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটি পুরো দলের জন্যই দারুণ একটি লড়াই হবে।”
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















