মোবাইলে পরিচয়-প্রেম-বিয়ে, মোবাইলে ঝগড়ায় আত্মহত্যা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:২৭ ২৬ জানুয়ারি ২০১৯
ছবি সংগৃহীত
কুমিল্লায় মোবাইল ফোনে প্রবাসী স্বামীর সঙ্গে কথা কাটাকাটির পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন তানিয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূ।
নগরীর ছোটরা এলাকার ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সৌদী আরব প্রবাসী আজহারুল ইসলামের স্ত্রী তানিয়ার বাড়ি বাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি এলাকায়। তার স্বজনরা বলছেন, ৮ বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে আজহারের সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তানিয়ার। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় তাদের।
তানিয়া কুমিল্লা মহানগরীর নগরীর পুলিশ লাইন এলাকার একটি হাসপাতালে প্যাথলজি বিভাগের চাকরি করতেন। সে সুবাদে মা মরিয়ম আক্তারকে নিয়ে ছোটরা হক মঞ্জিলে বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি।
তবে বেশ কিছুদিন ধরে তানিয়া ও তার স্বামীর মধ্যে প্রায়ই মোবাইল ফোনে ঝগড়া হতো বলে পারিবারিক সূত্রে জানা গেছে। গেল বুধবার রাতে আত্মহত্যার আগেও আজহারের সঙ্গে মোবাইলে কথা কাটাকাটি হয় তার। এর জের ধরেই অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তানিয়া।
তানিয়ার মা মরিয়ম বলেন, বুধবার সন্ধ্যায় জরুরি প্রয়োজনে আমি বাসা থেকে বের হই। এর কিছুক্ষণপর তানিয়ার স্বামী আমাকে মোবাইল ফোনে কল দিয়ে বলে, আপনি তাড়াতাড়ি বাসায় যান। তানিয়া যেন কী করেছে। দ্রুত বাসায় ফিরে দেখি ভেতর থেকে দরজা বন্ধ।পরে পুলিশের সহায়তায় দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে তানিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
গৃহবধূর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই শাহাবুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাসার দরজা ভেঙ্গে তানিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতন্তের জন্য তার মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর কারণ জানা যাবে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

