যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে পল্লী উদ্যোক্তা তৈরি করতে হবে:দারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৫৯ ১১ মার্চ ২০২৪
পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, পল্লী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। রোববার (১০ মার্চ) সিলেটের খাদিমনগরে বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিআরডিটিআই) মিলনায়তনে নবম ও দশম গ্রেডভুক্ত কর্মকর্তাদের দুই মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দারা বলেন, স্বনির্ভর পল্লী গড়ার লক্ষ্যে জাতির পিতা আমৃত্যু সংগ্রাম করে গেছেন। স্বনির্ভর পল্লী গড়তে হলে তাই উদ্যোক্তা তৈরি করতে হবে। যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমেই গড়ে উঠবে দক্ষ জনশক্তি।
নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরো বলেন, দায়িত্ব যত ছোটই হোক না কেন, সেটা ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে মনপ্রাণ দিয়ে করতে হবে। যদি কাজের প্রতি অনীহা বা অবহেলা থাকে তাহলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে না।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নির্বাচনী ইশতেহারে ঘোষণা ছিল, এই দেশটাকে নিজেরা স্বাধীন করবো, নিজেরা পরিচালনা করবো এবং দেশটি হবে সমবায় ভিত্তিক, সমতা ভিত্তিক। জাতির পিতা আমাদের স্বাধীন দেশ দিয়ে গেছেন। আমাদের সবার লক্ষ্য একটাই হবে, দেশের মানুষের উন্নয়ন। সকলে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর মহাপরিচালক আ: গাফফার খানের সভাপতিত্বে বিআরডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ










