যে কারণে ক্যান্সারের ঝুঁকি পুরুষের বেশি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:২০ ২২ জানুয়ারি ২০২০
জিনগত পার্থ্যকের কারণেই পুরুষরা আছেন বাড়তি আশঙ্কায়।
গবেষণা বলছে পুরুষের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি নারীর চাইতে বেশি। কারণ নারী ও পুরুষের ‘ডিএনএ’য়ের পার্থক্য। লিঙ্গ নির্ধারক ‘ওয়াই-ক্রোমোজোম’, যা শুধুই পুরুষের থাকে, তার নির্দিষ্ট কিছু জিন তাদের কার্যক্ষমতা হারালে পুরুষের ক্যান্সারের ঝুঁকি বাড়ে।
‘জার্নাল অফ দ্য ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট’য়ে গবেষণাটি প্রকাশিত হয়। নয় হাজার ক্যান্সারে আক্রান্ত রোগীর জিনের কার্যক্ষমতা নিয়ে গবেষণা চালান গবেষকরা। দেখা যায়, বিভিন্ন ধরনের কোষে থাকা ‘ওয়াই ক্রোমোজোম’য়ের ছয়টি গুরুত্বপূর্ণ জিন তাদের কার্যক্ষমতা হারানোর কারণে পুরুষের ক্যান্সারের ঝুঁকি বাড়ে।
গবেষণার লেখক, স্পেনের ‘বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ’য়ের হুয়ান রামোন গঞ্জালেজ বলেন, “ভ্রণের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে ‘ওয়াই ক্রোমোজোম’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বয়স বাড়ার সঙ্গে কিছু পুরুষের কোষ থেকে এই ‘ওয়াই ক্রোমোজোম’ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। ‘ওয়াই ক্রোমোজোম’ হারানোর সঙ্গে ক্যান্সারের সম্পর্ক আগের গবেষণাতেও দেখা গেছে। তবে এই সম্পর্কটা ভালোভাবে বোঝা সম্ভব হয়নি।”
‘ওয়াই ক্রোমোজোম’য়ের ছয়টি জিন মূলত ‘সেল-সাইকেল রেগুলেশন’ নিয়ন্ত্রণ করে, যার অবর্তমানে তৈরি হয় ‘টিউমার’। গবেষণা মতে, নারী ও পুরুষের মধ্যকার জৈবিক পার্থক্য বোঝা ক্যান্সারের প্রতিরোধ ও প্রতিষেধনের উপায় বের করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গঞ্জালেজ বলেন, “পুরুষের ক্যান্সারের ঝুঁকি নারীদের তুলনায় বেশি হওয়ার পাশাপাশি পুরুষের চিকিৎসা পদ্ধতিও তুলনামুলক বেশি যন্ত্রণাদায়ক।”
গবেষণার প্রধান আলাইহান্দ্রো কাসেরিস বলেন, “পুরুষের ক্যান্সার সৃষ্টিকারী উপাদানগুলোর সংস্পর্শে আসার সম্ভাবনা বেশি, যার কারণ হল পুরুষের কাজের ধরন। আবার চিকিৎসকের পরামর্শ নেওয়ার ক্ষেত্রেও পুরুষের অনীহা তুলনামুলক বেশি, যা ঝুঁকি আরও বাড়ায়। তবে এগুলোর পাশাপাশি আমাদের গবেষণা বলে, জৈবিক বিভিন্ন বিষয়ের কারণেও পুরুষের ক্যান্সারের ঝুঁকি বেশি। এর মধ্যে একটি জৈবিক দিক হল ‘ওয়াই ক্রোমোজোম’, যার কারণেই একজন মানুষ পুরুষ হিসেবে জন্মায়।”
গঞ্জালেজ আরও বলেন, “‘ওয়াই ক্রোমোজোম’য়ের নিস্ক্রিয় হওয়ার কারণ হল তার কার্যকারিতা কমে যাওয়া কিংবা অন্য কোনো কারণে ‘ক্রোমোজোম’টির একটি অংশ নিষ্ক্রিয় হয়ে যাওয়া। আগের গবেষণাগুলোর ফলাফল এই তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়। এছাড়াও পরিবেশগত বিভিন্ন দুষিত উপাদানের প্রভাব, তামাক ও অন্যান্য মাদকদ্রব্য সেবনও ‘ওয়াই ক্রোমোজোম’য়ের ক্ষতির কারণ হতে পারে।”
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










