যে কারণে শিশুর প্রায়ই অসুখ লেগে থাকে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫১ ২৫ নভেম্বর ২০১৯
১৮ মাস বয়সী প্রান্ত’র প্রায়ই অসুখ লেগে থাকে। বিশেষ করে সর্দি আর কাশি। এজন্য মাসের প্রায় দিনই তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। আর ওষুধ খেতে হয়। ওষুধ খাওয়ানোর সময় যেন যুদ্ধ করতে হয় মা লাভলী আক্তারকে। ছেলে কোনোভাবেই ওষুধ খেতে চায় না। ডাক্তার পরামর্শ দিয়েছেন নিয়মিত যেন নেবুলাইজ করা হয় প্রান্তকে। তাও নিতে চায় না ছেলে। খুব কান্নাকাটি করে সে। পরপর কয়েকবার তাকে দেখে ডাক্তার জানতে চান তাদের বাসা কোন জায়গায়। সেখানে ধুলো-বালি বেশি কি না? ইত্যাদি। সব শুনে ডাক্তার বুঝলেন মূলত পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকার কারণে প্রান্ত বারবার অসুস্থ হয়ে পড়ছে। তিনি পরামর্শ দিলেন বাসায় যেন প্রতিদিন ধুলোবালি পরিষ্কার করা হয়। আর জীবানুমুক্ত রাখা হয়।
শিশু রোগ বিশেষজ্ঞ ডা. সাইদুর রহমান বলেন, শিশুদের প্রতিটি বিষয়ই খুব স্পর্শকাতর। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কম। তাই শিশুদের অতিরিক্ত যত্ন নিতে হয়। বাসা-বাড়ি সব সময় পরিষ্কার করে রাখতে হয়, যেন কোনও ধুলোবালি জমে না থাকে। তাদের কাপড়ও পরিষ্কার করে রাখতে হবে। আর বাসা-বাড়ি সব সময় জীবানুমুক্ত রাখতে হবে। বাচ্চাদের পাশাপাশি বড়রাও যেন সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। অন্যথায় বড়দের জীবাণু সহজে ছোট বাচ্চাদের সংক্রমণ করতে পারে।
তিনি বলেন, যাদের বাচ্চা রয়েছে, তাদের বাতাস চলাচল করতে পারে এমন ঘরেই থাকা উচিত। কারণ, বাতাসের কারণে জীবাণুগুলো স্থির হতে পারে না। তাই ঘরে অবশ্যই বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে। এছাড়া বাইরের অতিথি আসলে তাদের সরাসরি নবজাতক বাচ্চার রুমে নিয়ে যাওয়া উচিত নয়। কারণ, বাইরে থেকে আসা অনেকের শরীরে বিভিন্ন জীবাণু থাকে। আর তাই তাদের অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত হয়ে শিশুর রুমে প্রবেশ করা উচিত।
ডা. সোহাগ বলেন, ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করার জিনিসগুলো এবং ওষুধ অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। এছাড়া বাথরুম পরিষ্কার করার সামগ্রী এবং ঘরের মেঝে পরিষ্কার করার জীবানুনাশক লিকুইড অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। বাইরে ব্যবহৃত জুতা, স্যান্ডেল ঘরের বাইরে রাখাই ভালো।
তিনি বলেন, বাসার রান্না ঘর অবশ্যই সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। অন্যথায় মাছির উপদ্রব হতে পারে। আর মাছি হাড়ি-পাতিল, বাসন অথবা খাবারে বসতে পারে, যা শিশুদের জন্য অত্যন্ত ক্ষতির কারণ হতে পারে। কারণ, মাছির অনেক ধরনের জীবাণু থাকতে পারে।
এছাড়া বাথরুম অবশ্যই সবসময় জীবাণুমুক্ত রাখতে হবে। বাথরুমে অনেক ধরনের জীবাণু থাকে। এসব জীবাণু থেকে ছোটরা যেমন আক্রান্ত হতে পারে, তেমনি বড়রাও আক্রান্ত হতে পারে। তাই অবশ্যই বাথরুম জীবাণুনাশক ব্যবহার করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি বলেন, অনেকইে বাড়ির মধ্যেই যেখানে-সেখানে ময়লা ফেলে রাখে। এটা কখনই উচিত নয়। আর যে সব বাসা-বাড়িতে নবজাতক শিশু বা বড় শিশু রয়েছে, সেসব বাসা-বাড়ি অবশ্যই পরিষ্কার রাখতে হবে। এজন্য প্রায় প্রতিদিনই বাসার মেঝে জীবানুনাশক দিয়ে মুছে ফেলতে হবে। এছাড়া বাসার আসবাবপত্র নিয়মিতভাবে ঝাড়– দিয়ে পরিষ্কার রাখা প্রয়োজন।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










