যে ভয়ে বিয়ে করছেন না মিমি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫৪ ৭ আগস্ট ২০২৩
নিজের শর্তে বাঁচেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। একটা সময় নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে তার প্রেম ছিল টালিপাড়ার ওপেন সিক্রেট। সেই প্রেম ভাঙার পর প্রায় ৭ বছর কেটেছে, আপতত সিঙ্গেল মিমি! অন্তত নিজের মুখে তেমনটাই দাবি করেন অভিনেত্রী।
৩৪ বছরের গণ্ডি পার করেও বিয়ের পিঁড়িতে বসার কোনোরকম তাড়াহুড়ো নেই মিমির। যেখানে নায়িকার বেশিরভাগ বন্ধুই এখন স্বামী-সন্তান নিয়ে সংসার করছেন। এর মাঝেই সপ্তাহ শেষে বিয়ে নিয়ে বিস্ফোরক উপলব্ধি মিমির। তার মতে অর্ধেকের বেশি বিয়ে টেকে না। এখন প্রশ্ন হল সেই কারণেই কি বিয়ে করছেন না মিমি?
ইনস্টাগ্রাম স্টোরিতে মিমি একটি স্টেটাস শেয়ার করেন। সেখানে লেখা- ‘৫০% বিয়ে গড়ায় ডিভোর্সে…।’ যদিও নিছক মজা করেই এই পোস্ট মিমির। এরপর সেই পোস্টে লেখা রয়েছে, ‘কিন্তু ১০০% পিৎজা ডেলিভারি খুশি বয়ে আনে, তাই পিৎজা ১, ভালোবাসা- ০।’
দিন কয়েক আগেই সংসার-দাম্পত্য নিয়ে মজার রিল ভিডিও পোস্ট করেছিলেন মিমি। সেখানে আক্ষেপ প্রকাশ করতে দেখা গিয়েছিল তাকে । কীসের আক্ষেপ? ভিডিওতে দেখা গেছে রেস্তোরাঁয় বসে জমিয়ে ডেজার্ট খাচ্ছেন মিমি। ডায়েট ভুলে জিভে জল আনা লোভনীয় কেক-পেস্ট্রিতেই মন তার। প্রেক্ষাপটে বাজছে ভাইরাল ভয়েস ওভার।
তাতে শোনা গেল- ‘এখনও আমার ছেলেমানুষী শেষ হচ্ছে না, আর আমার বন্ধুদের বাচ্চা হচ্ছে…বুঝতে পারছি না দুনিয়া দ্রুত গতিতে চলছে নাকি আমি ধীর গতিতে…।’ মিমির প্রেম ও বিয়ে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজের সঙ্গে ব্রেকআপের পর তুরস্কের এক লাইন প্রোডিউসারের সঙ্গে মিমির ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে এসেছিল। এখন সেই গুঞ্জন ধামাচাপা পড়েছে। বিয়ে থেকে দূরে থাকলেও এই সামাজিক ব্যাপারের প্রতি আস্থা রয়েছে মিমিরও।
এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘মা চায় আমি বিয়ে করি। আমিও বিয়ে করতে চাই। তবে তার জন্য সময়ের অপেক্ষা। চোখের সামনে এত সম্পর্ক ভাঙতে দেখি! জানি না...।’ আপতত কাজই তার জীবনের সব। একদিকে অভিনয় ক্যারিয়ার, অন্যদিকে সাংসদ হিসাবে দায়িত্ব পালন। ভালো কাজই তাকে মানুষের ভালোবাসা এনে দেবে বিশ্বাস তাঁর। বক্স অফিসে মিমির শেষ রিলিজ ছিল ‘খেলা যখন’। শিগরিগই বলিউডে যাত্রা শুরু করছেন মিমি। ‘পোস্ত’র হিন্দি রিমেক ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ মুক্তি পাবে এ বছরই।
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- বিশ্বকাপের অস্থিরতা: বিসিসিআইকে দুষলেন সাবেক আইসিসি কর্মকর্তা
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
















