ঢাকা, ১৮ অক্টোবর রোববার, ২০২৬ || ৩ কার্তিক ১৪৩৩
good-food
৭৬৯

‘রবিবারে’ দেখতে পাবেন জয়া-প্রসেনজিতের জমজমাট রসায়ন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৫ ১৭ সেপ্টেম্বর ২০১৯  

জোর কদমে চলছে ‘রবিবার’ সিনেমার শুটিং। এতে অভিনয় করছেন বাংলাদেশের জয়া আহসান এবং কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এ প্রথম জুটিবদ্ধ হয়ে কাজ করছেন তারা। ছবিটি পরিচালনা করছেন কলকাতার প্রখ্যাত পরিচালক অতনু ঘোষ।
জয়া আহসান বলেন, এ ‘রবিবার’ নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত ও আশাবাদী। বুম্বাদার সঙ্গে কাজ করার একটা ব্যাকুলতা ছিল। সেটা এবার পূরণ হচ্ছে।
‘দেবী’ অভিনেত্রী যোগ করেন, আমরা একসঙ্গে একটা ভালো সিনেমা করতে যাচ্ছি। তবে ছবিটি নিয়ে অন্যদের মতো আমারও অনেক টেনশন কাজ করছে।
‘রবিবার’ ছবিটি এক সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। এটি থাকছে ব্যাপক আবেগ ও থ্রিলার। 
সিনেমায় দেখা যাবে, জয়া ও প্রসেনজিতের গভীর সম্পর্ক ছিল। এক পর্যায়ে তা ভেঙে যায়। এমনভাবে ভাঙে যে দীর্ঘদিন তাদের দেখা হয় না। হঠাৎ একদিন রবিবারে একে অপরের সঙ্গে দেখা হয়।
প্রসেনজিৎ অভিনয় করছেন অসীমাভর চরিত্রে।  আর জয়ার চরিত্রের নাম সায়নী। ছবিটি প্রযোজনা করছে ইকো এন্টারটেইনমেন্ট।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর কলকাতায় উন্মুক্ত হয় ‘রবিবার’-এর ফার্স্ট লুক পোস্টার।