রেকর্ড জরিমানার পর পিএসএলও শেষ নাসিম শাহ’র
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:১৪ ৭ এপ্রিল ২০২৬
দুঃসময় যেন কাটছেই না নাসিম শাহর। কয়েকদিন আগে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছিল এই পাকিস্তানি পেসারকে।
সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আরও বড় ধাক্কা খেলেন নাসিম। চোটে পড়ায় এবারের পাকিস্তান সুপার লিগই (পিএসএল) শেষ হয়ে গেছে ২৩ বছর বয়সী তারকার।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, নাসিম গত সপ্তাহে রাওয়ালপিন্ডিজের হয়ে করাচি কিংসের বিপক্ষে ম্যাচে সাইড স্ট্রেইনের চোটে পড়েন। এই কারণে দলের পরের ম্যাচটিও মিস করেন তিনি।
এদিকে নাসিমের বারবার ফিটনেস সমস্যায় সন্তুষ্ট নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু ফিটনেস নয়, তার সামগ্রিক আচরণ নিয়েও এখন বাড়তি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে বোর্ড।
ধারণা করা হচ্ছে, পিসিবির মেডিক্যাল প্যানেলের তত্ত্বাবধানে নাসিমকে দীর্ঘমেয়াদি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
২০২৬ পিএসএলে নাসিম দুই ম্যাচ খেলেছেন। নিয়েছেন মাত্র এক উইকেট।
কয়েকদিন আগে নাসিমকে ৭২ হাজার ডলার জরিমানা করে পিসিবি। দেশটির ক্রিকেট ইতিহাসে কোনো খেলোয়াড়ের ওপর এত বড় অঙ্কের জরিমানা এর আগে হয়নি।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করায় এই শাস্তি দেওয়া হয় নাসিমকে।
পিসিবি সূত্র জানায়, নাসিম বার্ষিক যে পারিশ্রমিক পান তার প্রায় দুই-তৃতীয়াংশ এই জরিমানার আওতায় পড়েছে। পাকিস্তানি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ কোটি টাকা।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















