লংকান-আফগান মহারণে তাকিয়ে বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৯ ১৭ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে আফগানিস্তান। এ ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে গ্রুপটি থেকে কোন দু’টি দল সুপার ফোরে খেলবে। শ্রীলংকা ও আফগানিস্তানের সঙ্গে সুপার ফোরের দৌড়ে আছে বাংলাদেশও। তাই এ ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে টাইগারদের। আফগানরা হেরে গেলেই সুপার ফোরে খেলবে তারা। আর আফগানিস্তান জিতলে লংকানদের সঙ্গে রান রেটের হিসাব-নিকাশে বসতে হবে লিটন দাসদের।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আবুধাবিতে মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তান। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লংকানরা। ৩ ম্যাচ খেলে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে ২ ম্যাচে ১টি করে জয়-হারে ২ পয়েন্ট পাওয়া আফগানিস্তান। এই গ্রুপের পয়েন্ট টেবিল বলছে- সুপার ফোরের দৌড়ে টিকে আছে শ্রীলংকা-বাংলাদেশ ও আফগানিস্তান। গ্রুপের আরেক দল হংকং ৩ ম্যাচে ৩টিই হেরেছে।
‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে কোন দু’টি দল খেলবে, সেটি জানা যাবে লংকান ও আফগান ম্যাচের ফলাফলের ওপর। সমীকরণ বলছে- আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকা জিতলেও লংকানদের সঙ্গে সুপার ফোরে খেলবে বাংলাদেশ। তখন শ্রীলংকার পয়েন্ট হবে ৬, বাংলাদেশের পয়েন্ট থাকবে ৪ এবং আফগানিস্তান ২ পয়েন্ট নিয়ে বিদায় নেবে।
আবার লংকানদের বিপক্ষে জয় পেলে সুপার ফোর নিশ্চিত হবে আফগানদের। কারণ শ্রীলংকা ও বাংলাদেশের সঙ্গে পয়েন্ট সমান ৪ করে হলেও রান রেটে সবার চেয়ে এগিয়ে থাকবে আফগানরাই।
বর্তমানে আফগানিস্তানের রান রেট ২.১৫০, শ্রীলংকার ১.৫৪৬ এবং বাংলাদেশের -০.২৭০। আফগানদের জয়ে রান রেটের হিসাবে বসতে হবে বাংলাদেশ ও শ্রীলংকাকে। সেক্ষেত্রে বাংলাদেশের সুপার ফোরে উঠতে আফগানদের কাছে ৭০ রান বা এর বেশি ব্যবধানে এবং ম্যাচের ৫০ বল বাকি থাকতে হারতে হবে লংকানদের। এছাড়া লংকা-আফগান ম্যাচ যদি পরিত্যক্ত হয়, তাহলে শ্রীলংকাকে নিয়ে সুপার ফোরে উঠবে টাইগাররা।
লংকানদের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর আফগান অধিনায়ক রশিদ খান বলেন, শ্রীলংকার বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটি আমাদের কাছে অনেক বড় ম্যাচ। মাঠে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। বাংলাদেশের বিপক্ষে করা ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং মানসিকভাবে শক্ত থাকতে হবে। লংকানদের বিপক্ষে ম্যাচটি আমাদের সবার জন্য চ্যালেঞ্জ হতে যাচ্ছে।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে শ্রীলংকার অধিনায়ক চারিথ আসালঙ্কা বলেন, আমরা আমাদের স্বাভাবিক খেলাই খেলব। সবসময় যেমন জয়ের জন্য মাঠে নামি, ওই দিন একই লক্ষ্য নিয়ে খেলতে নামব। টি-টোয়েন্টিতে ৮বার মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও আফগানিস্তান। এর মধ্যে লংকানরা ৫বার ও আফগানরা ৩বার জয় পেয়েছে।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
















