লটারিতে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৩৪ ২১ সেপ্টেম্বর ২০২৩
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ শাহিন সংযুক্ত আরব আমিরাতের মাহজুজ লটারি জিতে রাতারাতি কোটিপতি বনে গেছেন। চলতি সপ্তাহে সৌদির মাহজুজ লটারিতে ১০ লাখ আমিরাতি দিরহাম পেয়েছেন তিনি। যা বাংলাদেশি প্রায় তিন কোটি টাকা।
বুধবার (২০ সেপ্টেম্বর) আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি মোহাম্মদ শাহিন মাহজুজ লটারি জিতে কোটিপতি হয়েছেন। তিনি বাংলাদেশের নাগরিক। বর্তমানে সৌদি আরবের দাম্মাম শহরে বসবাস করছেন।
লটারি জয়ের মুহূর্তটি তার কাছে একেবারে বিস্ময়কর ছিল। মাজজুজ লটারির সাপ্তাহিক বিজয়ী হিসাবে তার কাছে কর্তৃপক্ষ যখন একটি ই-মেইল পাঠায়, তখন তিনি একা ছিলেন। ওই ই-মেইলে তার র্যাফেল ড্রয়ের আইডি নম্বরও ছিল।
খালিজ টাইমস বলছে, ৩১ বছর বয়সী কঠোর পরিশ্রমী শাহিন সৌদি আরবের একটি বেসরকারি প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। প্রায় এক বছর আগে ফেসবুকের মাধ্যমে ড্রয়ের বিষয়টি সম্পর্কে জানতে পারেন তিনি। এরপর থেকেই তিনি মাহজুজ ড্রতে অংশ নিয়ে আসছিলেন।
লটারি জয়ের ই-মেইল পাওয়ার পর প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না শাহিন। আশ্চর্যজনক খবরটি যাচাই করার জন্য তিনি সঙ্গে সঙ্গে তার মাহজুজ অ্যাকাউন্টে লগ ইন করেন। সেখানে তিনি ১ মিলিয়ন আমিরাতি দিরহামের (দুই কোটি ৯৮ লাখ ৯৫ হাজার টাকার বেশি) বিশাল অংক দেখতে পান।
উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশি এই প্রবাসী খালিজ টাইমসকে বলেন, ‘আমি লটারি বিজয়ী হয়েছি বুঝতে পেরে একেবারে হতবাক এবং বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। আমার মাহজুজ অ্যাকাউন্টে বিশাল অংকের অর্থ দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এবারই প্রথম আমি নিজের অ্যাকাউন্টে এতগুলো শূন্য দেখেছি। এত বিশাল অংকের অর্থ জয় আমাকে অবিশ্বাস্য রকমের কৃতজ্ঞ করে তুলেছে।’
প্রিয়জনদের থেকে দূরে থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশে থাকা পরিবারের কাছে সুসংবাদটি তাৎক্ষণিকভাবে পৌঁছে দেন। জীবন বদলে দেওয়া এই লটারি জয়ের কথা শুনে পরিবারের সদস্যদেরও আনন্দ-উত্তেজনার সীমা ছিল না।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি


