শতাব্দীর শ্রেষ্ঠ ক্রীড়াবিদ মেসি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪১ ২৫ ডিসেম্বর ২০২৫
সময় থমকে দাঁড়ায় যার জাদুকরী বাঁ-পায়ের কারুকার্যে, যার প্রতিটি পদক্ষেপে রচিত হয় ফুটবলের নতুন কোনো মহাকাব্য—তিনি লিওনেল মেসি। মাঠের লড়াইয়ে নিজেকে বহুবার প্রমাণ করেছেন তিনি, কিন্তু এবার তার মাথায় উঠলো একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠত্বের মুকুট।
কেবল ফুটবল নয়, গত পঁচিশ বছরের ইতিহাসে বিশ্বের সমস্ত খেলার সমস্ত কিংবদন্তিকে পেছনে ফেলে শীর্ষস্থানে আসীন হয়েছেন এই আর্জেন্টাইন জাদুকর। কানাডার খ্যাতনামা ক্রীড়া মাধ্যম ‘লা জার্নাল ডি কুইবেক’ সম্প্রতি প্রকাশ করেছে চলতি শতাব্দীর সেরা ২৫ জন ক্রীড়াবিদের একটি তালিকা।
সেখানে অলিম্পিক কিংবদন্তি মাইকেল ফেলপস, এনএফএলের মহাতারকা টম ব্র্যাডি কিংবা চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাপিয়ে সিংহাসনটি দখল করেছেন মেসি।
মেসির এই শ্রেষ্ঠত্বের নেপথ্যে রয়েছে তার অবিশ্বাস্য ধারাবাহিকতা এবং ট্রফি ক্যাবিনেটের পূর্ণতা। ২০২২ সালে লুসাইল স্টেডিয়ামে সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরে তিনি ঘুচিয়েছিলেন দীর্ঘ ক্যারিয়ারের একমাত্র আক্ষেপ। এরপর ইন্টার মিয়ামির জার্সিতেও তার সাফল্যের জয়রথ থামেনি।
২০২৫ সালের ৬ ডিসেম্বর মায়ামিকে তাদের ইতিহাসের প্রথম এমএলএস শিরোপা জিতিয়ে তিনি প্রমাণ করেছেন, যেখানেই তিনি পা রাখেন, সেখানেই ইতিহাস জন্ম নেয়। আটবার ব্যালন ডি’অর জেতা এই কিংবদন্তি শুধু খেলার ফলই পাল্টে দেননি, বরং ফুটবলকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন।
এই তালিকায় শ্রেষ্ঠত্বের দৌড়ে মেসির ঠিক পরেই আছেন এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডি (দ্বিতীয়), যার ঝুলিতে রয়েছে ৭টি সুপার বোল জয়। তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন অলিম্পিকের ইতিহাসের সর্বোচ্চ পদকজয়ী (২৮টি) সাঁতারু মাইকেল ফেলপস। তালিকায় প্রথম পাঁচের বাকি দুই স্থান দখল করেছেন টেনিস সম্রাজ্ঞী সেরেনা উইলিয়ামস এবং জ্যামাইকান গতিদানব উসাইন বোল্ট।
ফুটবল বিশ্বের অন্যতম বিতর্ক— মেসি না রোনালদো? এই তালিকায় সেই প্রশ্নের একটি পরিসংখ্যানিক উত্তর মিলেছে। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো স্থান পেয়েছেন তালিকার দশম স্থানে। তার সামনে রয়েছেন টেনিসের বর্তমান রাজা নোভাক জকোভিচ (সপ্তম), জিমন্যাস্ট সিমোন বাইলস (অষ্টম) এবং প্রয়াত বাস্কেটবল ঈশ্বর কোবি ব্রায়ান্ট (নবম)।
এছাড়া তালিকার শীর্ষ বিশে জায়গা পেয়েছেন মাইকেল শুমাখার, রজার ফেদেরার, রাফায়েল নাদাল এবং টাইগার উডসের মতো বিশ্ববিখ্যাত ক্রীড়া নক্ষত্ররা।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















