শপথ নিয়েই মন্ত্রণালয়ে অফিস করলেন অর্থমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:৩১ ৮ জানুয়ারি ২০১৯
মুস্তফা কামাল
অর্থমন্ত্রী হিসেবে শপথের পরই কাজে নেমে পড়েছেন আ হ ম মুস্তফা কামাল। সোমবার বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছ থেকে বঙ্গভবনে শপথ নেন তিনি। আর রাতেই অর্থ মন্ত্রণালয়ে যান।
এ সময় মন্ত্রীকে অর্থ মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তারা, এনবিআর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, পুঁজিবাজার, বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা সংবর্ধনা জানান।
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির প্রতিটি খাতে সংস্কার করতে হবে। তিনি বলেন, ‘ব্যাংকগুলোকে বলছি— লংটার্ম লোনের জন্য এলে নিষেধ করবেন। বলবেন, পুঁজিবাজারে যাও। ব্যাংক শর্টটার্ম ইনভেস্টমেন্টে বিনিয়োগ করবে।’
অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে নন ফারমিং লোন প্রায় ১৩ শতাংশ। এটা অনেক বেশি। এর পরিমাণ ৭ শতাংশ হওয়া উচিত।’
এদেশ থেকে নিয়ে যাওয়া টাকা আবার ফেরত আনতে হবে জানিয়ে তিনি বলেন, কোনো জোর জবরদস্তি নয়, তারা নিজেরাই এদেশের বিনিয়োগ আকর্ষণ ও অর্থনীতিক সুযোগ-সুবিধার কথা চিন্তা করে টাকা ফেরত আনবেন।
মুস্তফা কামাল বলেন, ‘ব্যাংকের সব গ্রাহকের জন্য একই ইন্টারেস্ট রেট। এটা ভুল নিয়ম। যেসব গ্রাহক ভালো তাদের প্রণোদনা দেয়া উচিত। তাদের ইস্টারেস্ট রেট কম হওয়া উচিত। তাহলে খেলাপি ঋণের হার কমবে।’
তিনি বলেন, কাউকে জেলে পাঠাব না। ব্যবসা বন্ধ করব না। কিন্তু, সরকারের টাকা নিলে অবশ্যই ফেরত দিতে হবে। তা আদায় করব।
অর্থমন্ত্রী বলেন, এদেশে গরিব-ধনী সবার জন্য একই ভ্যাট-ট্যাক্স রেট, এটা ঠিক না। এটা হতে পারে না। রাজস্ব আদায় বাড়াতে ভ্যাট ও ট্যাক্স রেট কমানো হবে।
তিনি বলেন, আমরা সবার আগে অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য, খাদ্যপণ্য ও মেডিসিনে ভ্যাট অব্যাহতি দেব। এরপর কিছু পণ্য স্বল্প আয়ের মানুষের ব্যবহারে আসে সেগুলোতে নূন্যতম ৩ শতাংশ হারে ভ্যাট বসাব। আবার মধ্যবিত্তদের পণ্যে ৭ শতাংশ ও উচ্চবিত্তদের জন্য ১০ শতাংশ হারে ভ্যাট বসানো যায়। মোট কথা এক স্তরের ১৫/২০ শতাংশ ভ্যাট থাকবে না।’
মুস্তফা কামাল বলেন, ‘করের হার নির্ধারণে আমরা সবাই বসব। এটা এমনভাবে নির্ধারণ করা হবে যাতে করদাতা ও আমরা উইন উইন পজিশানে থাকি। কারও মধ্যে যাতে এই প্রশ্ন না আসে আমি হেরে গেলাম, এইভাবে করের হার নির্ধারণ করা হবে।’
তিনি বলেন, ‘আমারা আগামীতে কোন খাত, কোন বিষয় নিয়ে কাজ করব, তা ঠিক করতে হবে। আমাদের সীমিত সম্পদের সুষ্ঠু ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে প্রায়োরিটি বেইজ করতে হবে।
অর্থমন্ত্রী বলেন, ‘রাজস্ব আয় বাড়াতে সকল বন্দরে স্ক্যানিং মেশিন বসাতে হবে। স্ক্যানিং করা ছাড়া কোনো পণ্য দেশে ঢুকবে না, বেরও হবে না। এছাড়া ভ্যাট আদায় বাড়াতে প্রত্যেকটা দোকানে ইসিআর দিতে হবে। এটা দোকানদারদের এনবিআরই দেবে। এনবিারের টাকা লাগলে টাকা দেব।’
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- ইরানের জ্যেষ্ঠ নেতা লারিজানি ও সোলাইমানি নিহত: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে














