শাকিব-অপুর আলোচনার মাঝেই বুবলীর আবেগঘন স্ট্যাটাস
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩২ ১৯ জুলাই ২০২৩
চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে উড়াল দেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। এর প্রায় দুই সপ্তাহ পর ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে যান অভিনেতার সাবেক স্ত্রী ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস। এরপর সোশ্যালে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে একসঙ্গে ঘুরতে দেখা যায় শাকিব-অপুকে।
শাকিব-অপুকে ফের একসঙ্গে দেখতে যাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমে উঠে আসার পরই প্রশ্ন উঠে—তাহলে কী ফের এক হচ্ছেন তারা? এ নিয়ে যখন নানা মাধ্যমে বিভিন্ন চর্চা চলছে সেই সময় খোঁজ পাওয়া যাচ্ছিল না অভিনেতার আরেক স্ত্রী অভিনেত্রী শবনম বুবৃলীকে। একাধিকবার এই নায়িকাকে ফোন এবং হোয়াটসঅ্যাপে নক করেও কোনো সাড়া পাওয়া যায়নি তার।
একই সঙ্গে গুঞ্জন উঠে—যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিতে যাচ্ছেন বুবলী। ছেলে শেহজাদ খান বীর তার বাবা শাকিব খানকে দেখতে চেয়েছেন। এ কারণেই যুক্তরাষ্ট্রে যেতে চান অভিনেত্রী।
তবে শেষ পর্যন্ত জানা যায়, ঈদে নিজের অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমার প্রচারণা নিয়েই ব্যস্ত সময় পার করেছেন বুবলী। এ কারণে সোশ্যাল মিডিয়ায়ও অনুপস্থিত ছিলেন ‘বসগিরি’ সিনেমার এই নায়িকা। আর এরই মধ্যে এসব নানা জল্পনা-কল্পনাকে পেছনে ফেলে সোশ্যালে সক্রিয় দেখা গেল তাকে।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর সোয়া দুইটায় ফেসবুক ভেরিফায়েড পেজে ছেলে বীরের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন বুবলী। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার রাজপুত্রের সঙ্গে আমার সুন্দর পৃথিবী।’
সোশ্যালে ছেলেকে নিয়ে অভিনেত্রী মায়ের এমন আবেগী স্ট্যাটাস নাড়া দিয়েছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে। যা পোস্টের মন্তব্যের ঘরে চোখ রাখলেই স্পষ্ট। সবাই বিভিন্ন রিঅ্যাকশন ও ইতিবাচক মন্তব্য করছেন সেখানে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











