শাকিবের নতুন সিনেমার টিজার দেখে বুবলী, ‘সবকিছু বরবাদ হয়ে যাচ্ছে’
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৩৫ ১ মার্চ ২০২৫
ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘বরবাদ’-এর টিজার প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত ১ মিনিট ৪৪ সেকেন্ডের এই টিজারে অন্য এক শাকিব খানকে দেখা যায়। ‘বরবাদ’-এ দর্শকরা যে ধুন্ধুমার অ্যাকশন দেখতে পাবেন, মিলেছে তার আভাসও।
এদিকে ‘বরবাদ’ সিনেমার টিজার দেখেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। টিজার দেখে বেশ উচ্ছ্বসিত তিনি। বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি অনুষ্ঠানে ছিলেন অভিনেত্রী। সেখানে তিনি বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার টিজার নিয়েও কথা বললেন।
বুবলী বলেন, শাকিব খান আমাদের বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী, আমাদের বাংলা ইন্ডাষ্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার। তিনি অনেক বছর ধরে কাজ করছেন। তার ‘বরবাদ’ সিনেমার টিজার বের হয়েছে। দেখলাম, সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম, ভেঙেচুরে। অসাধারণ নির্মাণ, শাকিব খানের উপস্থাপনা দুর্দান্ত। বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা। আমার পক্ষ থেকে শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা।

শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় বুবলীর। তারপর একের পর এক শাকিবের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন এই নায়িকা। একটা সময় শাকিবের সঙ্গে বুবলীর প্রেম-বিয়ের গল্প প্রকাশ্যে এলেও দুজনের কেউই তা স্বীকার করতেন না। তবে সন্তান জন্মের দুই বছর পর বুবলী তাদের সম্পর্ক প্রকাশ্যে আনেন।
যদিও সময়ের ব্যবধানে তাদের সেই সম্পর্কে ভাটা পড়েছে, দূরত্বই বেড়েছে। শাকিব খানের সঙ্গে শবনম বুবলীকে সর্বশেষ দেখা গেছে তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রে।
এদিকে ‘বরবাদ’ সিনেমার টিজারে বিধ্বংসী রূপে দেখা গেল শাকিব খানকে! এর আগে কখনো তাকে এভাবে দেখা যায়নি। আর সেই কারণে টিজারটি তার ভক্তদের জন্য একেবারে চমকপ্রদ। টিজার দেখেই ধারণা করা হচ্ছে, এটি প্রেম এবং প্রতিশোধের গল্প হতে যাচ্ছে।

‘বরবাদ’ সিনেমা নিয়ে শাকিব খান বলেছিলেন, ‘এটি আমার সব সিনেমাকে ছাপিয়ে যাবে।’ এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। ব্লকবাস্টার সিনেমা ‘প্রিয়তমা’র পর শাকিব খানের সঙ্গে তার দ্বিতীয় সিনেমা এটি। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত।
‘বরবাদ’ সিনেমায় আরও দেখা যাবে মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে থাকবেন কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানও।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











