শাকিবের নায়িকা ইধিকাকে নিয়ে যা বললেন বুবলী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫৮ ২৯ জুলাই ২০২৩
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর সম্পর্কের কথা এখন সকলের জানা। ব্যক্তিজীবনের তিক্ততা ধরা দিয়েছে তাদের পেশাগত জীবনেও। আর কখনো একসঙ্গে কাজ করবেন না এই জুটি, এমনটাই জানান শাকিব খান।
সেই ধারাবাহিকতায় গেল ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা থেকে বাদ পড়েন বুবলী। এই ছবিতে প্রথমদিকে শাকিব খানের বিপরীতে বুবলীরই অভিনয় করার কথা ছিল। সেসময় ছবিটিতে চুক্তিও নাকি করেছিলেন তিনি। সংবাদমাধ্যমের খবরে ওঠে আসে সেসব তথ্য।
অবশ্য এখন সব অতীত। ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যায় কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে। ব্যস্ততার কারণে ছবিটি এখনো দেখার সুযোগ না হলেও ছবির গান ও কিছু দৃশ্যের অংশবিশেষের ফুটেজ দেখার সুযোগ হয়েছে বুবলীর। সেখানে ‘ইতি’ চরিত্রে ইধিকার অভিনয় দারুণ পছন্দ হয়েছে ঢাকাই ছবির এই নায়িকার।
বুবলী বলেন, “আমি কিছু দৃশ্যের ফুটেজ ও গানে ইধিকাকে দেখেছি। চরিত্রটিতে ইধিকাকে অনেক মিষ্টি লেগেছে। তার কণ্ঠে কিছু সংলাপ শুনেছি, যেগুলো আমি আগেই পড়েছি, জানতাম। সংলাপগুলোয় খুব ভালো করেছেন ইধিকা। দেখার পর তাকে তো আমার ওপার বাংলার মেয়ে মনে হয়নি। শুনলাম তিনি সিনেমাটি দেখতে ঢাকায় এসেছিলেন। কখন এসে চলে গেছেন, জানি না। আগে জানলে ইধিকাকে নিয়ে হলে একসঙ্গে বসে ‘প্রিয়তমা’ দেখতাম।”
তবে খুব শিগগিরই ঈদের ছবি ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ দেখার ইচ্ছে আছে বুবলীর। তিনি জানান, প্রথমে ‘প্রিয়তমা’ নাম নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। বুবলী বলেন, “প্রথমে ‘প্রিয়তম’ নাম রাখা হয়েছিল। পরে অনেক আলাপ-আলোচনার পর ‘প্রিয়তমা’ রাখা হয়। কারণ, ‘প্রিয়তমা’ হলেও সেই প্রিয়তমা তো নায়কেরই। প্রাধান্য তো নায়কেরই থাকছে। পরবর্তীকালে ছবিটির নাম চূড়ান্ত হয় ‘প্রিয়তমা।”
উল্লেখ্য, পঞ্চম সপ্তাহে এসেও দারুণ সাড়া পাচ্ছে ‘প্রিয়তমা’। এখনো ঢাকা ও ঢাকার বাইরে ৪৭টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। এতে শাকিব-ইধিকা ছাড়াও আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।
অন্যদিকে ঈদের দুই সিনেমা ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’তে দেখা গেছে শবনম বুবলীকে। ‘প্রহেলিকা’য় বুবলীর নায়ক চরিত্রে অভিনয় করেন মাহফুজ আহমেদ এবং ‘ক্যাসিনো’তে নিরব।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
















