শাকিবের স্পর্শ বিতর্ক, মুখ খুললেন জ্যোতির্ময়ী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৩৩ ৫ এপ্রিল ২০২৬
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ঢালিউড মেগাস্টার শাকিব খানকে নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটিতে দেখা যায়, ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রিন্সের বিশেষ প্রদর্শনীতে ভারতীয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর কোমরে হাত রাখছেন শাকিব।এতে অভিনেত্রী বেশ অস্বস্তিতে পড়েছেন। একই অনুষ্ঠানে সিনেমাটির আরেক নায়িকা তাসনিয়া ফারিণের কাঁধেও শাকিবকে হাত রাখতে দেখা যায়, যা ফারিণ বিরক্তির সঙ্গে সরিয়ে দেন বলে নেটিজেনদের একাংশ দাবি করেন। তবে নেটমাধ্যমে চলমান এই বিতর্কের বিষয়ে মুখ খুলেছেন জ্যোতির্ময়ী নিজেই।

সম্প্রতি চ্যানেল আইকে দেওয়া সাক্ষাৎকারে এই ভারতীয় অভিনেত্রী শাকিবের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় বিষয়টিকে সম্পূর্ণ ভুল ও নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে।
সেদিনের প্রকৃত ঘটনা তুলে ধরে জ্যোতির্ময়ী বলেন, "অনুষ্ঠানস্থলে সেদিন প্রচণ্ড ভিড় ছিল। আমাদের ঠিকমতো দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতিই ছিল না। তখন গণমাধ্যমকর্মীদের তরফ থেকে আমার, ফারিণ ও শাকিব খানের একসঙ্গে ছবি তোলার অনুরোধ আসে। মূলত ওই মাত্রাতিরিক্ত ভিড়ের হাত থেকে রক্ষা করতেই শাকিব আমাদের দুজনকে গার্ড দিচ্ছিলেন।"

ভিডিওতে তাঁকে অস্বস্তিতে দেখা যাওয়ার যে দাবি উঠেছে, তা সরাসরি নাকচ করে দেন অভিনেত্রী। তিনি যুক্তি দিয়ে বলেন, "অস্বস্তিতে পড়ার কোনো কারণই ছিল না। সেখানে প্রায় তিনশ ক্যামেরা উপস্থিত ছিল। এতগুলো ক্যামেরার সামনে কেউ কি ইচ্ছাকৃতভাবে বাজে উদ্দেশ্য নিয়ে এমন কিছু করবে? আর কেউ যদি সত্যিই খারাপ উদ্দেশ্যে স্পর্শ করত, তবে আমি কি সেটা মুখ বুজে সহ্য করতাম? একজন সহশিল্পী হিসেবে তিনি কেবল আমাদের প্রটেক্ট করছিলেন। একটি খুব সাধারণ ঘটনাকে বিকৃত করে ছড়ানো হচ্ছে।"
সবশেষে গুজব ও মিথ্যা প্রচার বন্ধ করার অনুরোধ জানিয়ে এই অভিনেত্রী বলেন, "দয়া করে এসব ভিত্তিহীন গুঞ্জন ছড়ানো বন্ধ করুন। বাস্তবে এমন কিছুরই অস্তিত্ব নেই। জীবনে এত মুখরোচক গল্পের প্রয়োজন নেই, সবাইকে যার যার মতো শান্তিতে থাকতে দিন।"
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











