শেষ পর্যন্ত ভোটকেন্দ্রে থাকার আহ্বান শেখ হাসিনার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৩ ২৯ ডিসেম্বর ২০১৮
আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ প্রার্থীদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থান করার আহবান জানিয়ে বলেছেন, যদি জাতীয় ঐক্যফ্রন্ট বা বিএনপি নির্বাচন বয়কটের ঘোষণাও দেয় তবুও আপনারা বিভ্রান্ত হবেন না।
তিনি বলেন, ‘আমি সবাইকে সাবধান করে দিচ্ছি বিএনপি-জামাতের একটি চরিত্রই রয়েছে নির্বাচনের মাঝপথেই তারা ঘোষণা দিতে পারে নির্বাচনে আমরা অংশ নিব না এবং আমরা নির্বাচন বয়কট করলাম। সেক্ষেত্রে আমি আমাদের প্রার্থী এবং অন্যদলের যারা রয়েছেন তাদেরকে বলবো নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভোট চালিয়ে যেতে।’
আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দিনাজপুরের আওয়ামী লীগ নেতা ডা. মাহবুবুর রহমাকে দেখতে গিয়ে একথা বলেন। ডা. মাহাবুব বিএনপি-জামাতের সন্ত্রাসি হামলায় গুরুতর আহতাবস্থায় সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছেন।
শেখ হাসিনা সকলের উদ্দেশ্যে বলেন, ‘আমি বলতে চাই, বিএনপি নির্বাচনের মাঝামাঝি সময়েই হয়তো বলে বসবে আমরা নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছি এবং আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো না, এটা বিশ্বাস করবেন না। এটা তাদের আরেকটি গেম।’
আওয়ামী লীগ সভাপতি এসময় দলের প্রতিনিধি এবং নির্বাচনী এজেন্টদের প্রত্যেকটি ভোট কেন্দ্রে নির্বাচনের ফল ঘোষণার আগ পর্যন্ত অবস্থান করারও আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘যারা নির্বাচনে আমাদের প্রার্থী, মহাজোটের প্রার্থী এবং এজেন্টবৃন্দ রয়েছেন তাদেরকে আমি বলতে চাই নির্বাচনের শেষ অবদি আপনারা ভোট কেন্দ্রে থাকবেন এবং রিটার্নিং অফিসার এবং প্রিসাইডিং অফিসারদের স্বাক্ষর করা ভোটের ফলাফল নিয়ে তবেই বাড়িতে ফিরবেন।’
আগামীকালের নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠানের দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে- এটাই আমাদের প্রত্যাশা।’
‘যদি আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে পারি, আমি আপনাদের একুটু নিশ্চয়তা দিতে পারি স্থানীয় এবং বিদেশী বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে, ’যোগ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা এ সময় জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ায় তাঁর দৃঢ় আস্থা পুনর্ব্যক্ত করে বলেন, ‘কাজেই আমরা চাইব নির্বাচনটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হোক।’ তিনি বলেন, ‘আমার বিশ্বাস জনগণ আমাদের ভোট দিলে আমরা ক্ষমতায় থাকেবো, নচেৎ নয়,আমি এটা জনগণের ওপরই ছেড়ে দিলাম।’
শেখ হাসিনা এ সময় ৬ জন আওয়ামী লীগ নেতাকে হত্যা এবং ৪৫০ জনের অধিক নেতা-কর্মীকে সহিংস ঘটনা ঘটিয়ে আহত করার কঠোর সমালোচনা করেন।
নির্বাচনের আগে সারাদেশে বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর গোপন হামলা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা একদিকে বিদেশে আমাদের নামে নালিশ করছে অন্যদিকে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করছে।’
তিনি দলের নেতা-কর্মীদের ধৈর্য্য ধারনের আহবান জানিয়ে বলেন, আমরা ক্ষমতায় থাকলেও বিএনপি-জামায়াত আমাদের দলের অনেক নেতা-কর্মীকে হত্যা করেছে কিন্তু আমাদের দলের সবাইকে ধৈর্য্য ধারণ করতে হবে। কেননা আমরা জানি জনগণ আমাদেরকেই ভোট দেবে।
দেশের জনগণ আগামীকাল একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কাজেই আমাদের খেয়াল রাখতে হবে কেউ যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে এবং আওয়ামী লীগ এবং মহাজোটের প্রার্থী এবং নেতা-কর্মীদের এ বিষয়ে ধৈর্য্য ধারণ করতে হবে।
নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে বিএনপি’র অভিযোগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সভাপতি বলেন, তাদের লেভেল প্লেইং ফিল্ডের মানে হচ্ছে তাদেরকে নির্বাচনে বিজয়ী করতে হবে।
তিনি বলেন, ‘বিএনপি’র লেভেল প্লেইং ফিল্ড মানে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যাতে করে তারা বিজয়ী হতে পারে। তাহলেই কেবল মাত্র লেভেল প্লেইং ফিল্ড তৈরী হবে। প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে জয়লাভের বিষয়ে তাদের কোন চিন্তা-ভাবনা নেই।’
এক একটি আসনে ৪/৫ জন করে প্রার্থী ঘোষণা করে বিএনপি তাদের নিজেদের সমস্যা নিজেরাই সৃষ্টি করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন,‘তারা মনোনয়ন বাণিজ্য করেছে এবং নিলামের মাধ্যমে প্রার্থীদের মাঝে আসন বন্টন করেছে। যারাই বেশি বেশি টাকা দিতে পেরেছে তারাই কেবল প্রার্থী হতে পেরেছে।’
তিনি বলেন, অনেক শক্তিশালী এবং পুরনো প্রার্থী, যাদের এলাকায় গ্রহণযোগ্যতা রয়েছে তারা বিএনপি থেকে দলীয় মনোনয়ন পায়নি। যে কারণে তারা ক্ষুদ্ধ এবং তারা দলের অভ্যন্তরে সংঘাতে জড়িয়ে পড়েছে।
বিএনপি’র মনোনয়ন বঞ্চিতদের বিরোধিতার কারণে যারা মনোনয়ন পেয়েছে তারা তাদের নির্বাচনী এলাকাতেই যেতে পারছে না উল্লেখ কওে শেখ হাসিনা বলেন, তারাই সংঘাতে জড়াচ্ছে এবং নিজেদের কার্যালয় নিজেরাই আগুন দিয়ে আমাদের দলের ওপর দোষ চাপাচ্ছে।
‘উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানো’ বিএনপি’র বিএনপি’র পুরনো অভ্যাস উল্লেখ করে তিনি বলেন, তারা এভাবেই জলঘোলা করার চেষ্টা করছে। তারা এ সমস্যায় পড়তো না, যদি না তারা মনোনয়ন বাণিজ্য করতো,’ বলেন প্রধানমন্ত্রী।
দেশের উন্নয়নের জন্য গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমরা অনেক সংগ্রামের মধ্যদিয়ে এদেশে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা করেছি।
গত ১০ বছরে বাংলাদেশের চমকপ্রদ আর্থসামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘গ্রামের সাধারণ জনগণ এই উন্নয়নের সুফল ভোট করছে।’
‘উন্নয়নের এই ধারবাহিকতা অব্যাহত থাকলে দেশ আরো উন্নত এবং সমৃদ্ধশালী হবে, যোগ করেন তিনি।
দিনাজপুরের আওয়ামী লীগ নেতা ডা. মাহবুবুর রহমানের ওপর বর্বরোচিত হামলাকে দুঃখজনক আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, তাঁর দুটি আঙ্গুল সন্ত্রাসিরা কেটে নিয়ে গেছে এবং তার মাথায় আঘাত করেছে। কিন্তু আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে উঠছেন যেহেতু সিএমএইচ -এর উন্নত চিকিৎসা পেয়েছেন।
আওয়ামী লীগ সভাপতি বলেন, কি অপরাধ ছিল এই চিকিৎসকের? যখন তিনি কাজ সেরে বাসায় ফিরছিলেন, তখনই তাকে বর্বরোচিত হামলার শিকার হতে হলো। এটা একটা জঘন্য অপকর্ম।
বিএনপি-জামাতের প্রতি এই গোপন হামলা বন্ধের আহবান জানিয়ে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তাদের উপযুক্ত শাস্তি বিধানের জন্য ও বলেন।
এরআগে, প্রধানমন্ত্রী ডা. মাহবুবুর রহমানকে দেখতে গিয়ে রোগীর শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে তাঁর স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ




