`শেষ হইয়া হইল না শেষ`-শিক্ষাক্রম নিয়ে আরো দুটি কথা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪১ ৬ ডিসেম্বর ২০২৩
শিক্ষা ব্যবস্থা সে যেই মডেলেরই হোক, তার বাস্তবায়ন, উদ্দেশ্য সাধন এবং সফলতার মূল উৎপাদক শিক্ষকরা। তাই প্রাথমিক বিবেচনাই হচ্ছে শিক্ষকদের মান। সমস্ত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখেই প্রশ্ন রাখছি , আমাদের শিক্ষক সমাজের শতকরা কত অংশের সেই যোগ্যতা আছে?
শিক্ষকতা আমাদের দেশের লোভনীয় কোন পেশা নয়। পছন্দের চাকরির তালিকায় এর অবস্থান একেবারে তলায়। কেউ শিক্ষক হবার স্বপ্ন দেখেনা - সাধারণত যার কোন গতি হয় না সেই শিক্ষকতা করে। অনিচ্ছা ও অগত্যার এই শিক্ষাদানের কারণেই আজ দেশে কোচিং ব্যবসার এত রমরমা।
এরপর আসে শিক্ষকদের শিক্ষা এবং প্রশিক্ষণের প্রসঙ্গ। এদেশে প্রাথমিক স্তরের শিক্ষকদের জন্য প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট এবং মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য টিচার্স ট্রেনিং কলেজ কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার কাঠামোর মধ্যেই আছে।
আমি আমার অভিজ্ঞতা থেকে share করছি - ষাটের দশকে আমার পিতৃদেব প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এর অধীনে একটি প্রাথমিক বিদ্যালয় ছিল, যাকে বলা হতো Experimental School. আমি নিজে সেই স্কুলে দুই বছর পড়াশোনা করেছি এবং বলতে পারি এই দুই বছর আমার শৈশবের স্মরণীয় এবং আনন্দময় সময় ছিল।
হাতের কাজ (চারু ও কারুকলা), সংস্কৃতি চর্চা (নাচ গান আবৃত্তি), প্রকৃতি পাঠ, ছোট আকারে কৃষি কাজ- এর সবই কিন্তু আমাদের শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত ছিল। শিক্ষকরা আমাদের সাথে মজা করেছেন, ছড়া কেটে অংক শিখিয়েছেন, পাঠ্য বইয়ের গল্প কবিতা আমাদের দিয়ে অভিনয় করিয়েছেন।
বাগানে নিয়ে দেখিয়েছেন ফুলের কয়টি অংশ, কিভাবে মৌমাছি প্রজাপতি দিয়ে পরাগায়ণ হয়, পুকুর পাড়ে নিয়ে বুঝিয়েছেন হাঁসেরা কিভাবে তাদের খাবার সংগ্রহ করে। আমাদের স্কুলের আশেপাশের গাছের নাম শিখিয়েছেন, পাখি এবং পাখির ডাক চিনতে শিখিয়েছেন।
তাদের তত্ত্বাবধানে আমরা ক্লাস রুম ভরে ছবি এঁকেছি, কাদামাটি কাদামাটি নিয়ে খেলেছি , ছোট ছোট খন্ড জমিতে ক্লাসভিত্তিক সবজি বাগান করেছি।আমার মনে প্রশ্ন জাগে সেই সব ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক আজ কোথায়? আমি জানি প্রশিক্ষণ ছাড়া কেউ শিক্ষক হতে পারেন না। তাহলে তারা তাদের সেই প্রশিক্ষণ কাজে লাগাচ্ছেন না কেন? এই প্রশ্নটার উত্তর আগে খোঁজা প্রয়োজন।
আসলে শিক্ষক নিয়োগে প্রাথমিক বিবেচনা হওয়া উচিত aptitude and dedication. এরপর আসে প্রশিক্ষণের প্রশ্ন। এই প্রশিক্ষণ যেন আবার শিক্ষকদের মুখস্ত করানো না হয়। তাদেরপড়াতে হবে শিশু মনোবিজ্ঞান, বোঝাতে হবে শিশু মনস্তত্ত্ব । তাহলে শিশুদের আনন্দদায়ক পাঠদানের কলাকৌশল তারা নিজেরাই উদ্ভাবন করে নিতে পারবেন। তা নাহলে এই গুড়েও বালি।
লেখক: আনহারুল হক
সাবেক মেরিন ইন্জিনিয়ার, বাংলাদেশ মেরিন একাডেমি
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

