শ্রীলঙ্কাকে উড়িয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১১ ১৬ জুলাই ২০২৫
ওয়ানডে সিরিজেও প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জেতার আশা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ। তবে শেষ ওয়ানডেতে হেরে সেই আশা শেষ হয়ে যায়। তেমনি টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচ জিতে দারুণ কামব্যাক করে লিটন দাসের দল। শঙ্কা ছিল ওয়ানডে সিরিজের মতোই পরিণতি বরণ করতে হয় কিনা বাংলাদেশকে।
যদিও সেটা হতে দেননি শেখ মেহেদী ও তানজিদ হাসান তামিমরা। মেহেদীর ঘূর্ণিতে শ্রীলঙ্কার ইনিংস থামে ১৩২ রানে। শেষ ওভারে শরিফুল ইসলাম ২২ রান খরচ না করলে সেই রান আরও কমই থাকতে পারত। জবাবে খেলতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান পারভেজ হোসেন ইমন। এরপর দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন লিটন ও তানজিদ।
লিটন ৩২ রান করে আউট হলেও তানজিদ তুলে নেন হাফ সেঞ্চুরি। তার সঙ্গে তাওহীদ হৃদয় দারুণ এক জুটি গড়ে ২২ বল হাতে রেখেই বাংলাদেশকে ৮ উইকেটের দারুণ জয় এনে দেন। তানজিদ ৪৭ বলে ৭৩ ও হৃদয় ২৫ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। এর মধ্যে দিয়ে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। শুধু তাই নয় বাংলাদেশের পূর্ণকালীন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই জয় তুলে নিলেন লিটনও।
এর আগে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এদিন টসে হেরে আগে বোলিংয়ে নামে বাংলাদেশ। বল হাতে নিয়ে প্রথম ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দেন শরিফুল ইসলাম। এই পেসারের প্রথম বলেই ড্রাইভ করে চার মেরে শ্রীলঙ্কার ইনিংস শুরু করেন পাথুম নিশাঙ্কা। পরের বলেও চার হতে পারত। তবে শামীম পাটোয়ারির দারুণ ফিল্ডিংয়ে কোনো চার হয়নি সেই বলে। ওভারর শেষ বলে কুশল মেন্ডিসকে বিদায় করেন শরিফুল। ৪ বলে ৬ রান করে ফেরেন তিনি।
মেন্ডিস ফ্লিক করেছিলেন ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে। তবে সীমানা পার করতে পারেননি তিনি। ধরা পড়েছেন তাওহীদ হৃদয়ের হাতে। দ্বিতীয় ওভারে বোলিং করতে আসেন শেখ মেহেদী। মেহেদী হাসান মিরাজের বদলি হিসেবে খেলা নামা এই স্পিনারের বলে স্লিপে ক্যাচ দেন কুশল পেরেরা। তিনি ফেরেন শূন্য রানে
স্লিপে দারুণ ক্যাচ নিয়েছেন তানজিদ হাসান তামিম। মেহেদীর বলে আউট সাইড এজ হয়ে স্লিপে ক্যাচ দেন পেরেরা। এরপর নিশাঙ্কা ও দীনেশ চান্দিমালকে একবার করে জীবন দেন তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান। তবে এই জুটিকে টিকতে দেননি মেহেদী। নিজের তৃতীয় ওভারে এসে মেহেদী আউট করেছেন ৫ বলে ৪ রান করা চান্দিমালকে।
লঙ্কান অধিনায়ক আসালাঙ্কাকেও বোল্ড করে আউট করেন তিনি। আসালাঙ্কা ৩ রান করে ফেরেন। এরপর শেষ ওভার করতে এসে মেহেদী কট অ্যান্ড বোল্ড করেছেন ৪৬ রান করা পাথুম নিশাঙ্কাকে। মেহেদীর শেষ ওভারে কোনো রানই নিতে পারেনি শ্রীলঙ্কা। মেহেদী ১১ রানে ৪ উইকেট নিয়ে বোলিং শেষ করেন। একপ্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কার রান বাড়ানোর চেষ্টায় ছিলেন কামিন্দু মেন্ডিস।
যদিও তাকে ইনিংস বড় করতে দেননি শামীম পাটোয়ারি। নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে রিভার্স সুইপ করতে যাওয়া মেন্ডিসকে ব্যাকওয়ার্ড পয়েন্টে তানজিম সাকিবের ক্যাচ বানিয়েছেন এই স্পিনার। জেফরি ভ্যান্ডারসেকে বিদায় করেছেন মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের বলে জায়গা করে খেলতে গিয়ে মিড অফে তানজিমের হাতে ক্যাচ দিয়ে আউট হন ১৪ বলে ৭ রান করা এই ব্যাটার।
এরপর লঙ্কানদের ইনিংস টানেন দাসুন শানাকা। শেষ পর্যন্ত শানাকা ২৫ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন।শরিফুলের করা শেষ ওভার থেকে দুই ছক্কা ও দুই চারে শানাক তুলে নেন ২২ রান। মাহিশ থিকশানা অপরাজিত থাকেন ৯ বলে ৬ রান করে। ৪ উইকেট নিয়ে মেহেদীই বাংলাদেশের সেরা বোলার। এর বাইরে একটি করে উইকেট নেন শরফুল, মুস্তাফিজ ও শামীম।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















