সব বিদ্যুৎলাইন হবে মাটির নিচে, নির্দেশ প্রধানমন্ত্রীর
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০১ ২০ আগস্ট ২০১৯
দেশের সব বিদ্যুৎ লাইন পর্যায়ক্রমে আন্ডারগ্রাউন্ডে বা মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন তিনি।
সভা শেষে গণমাধ্যমকর্মীদের সামনে একনেকে দেয়া প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বিদ্যুতের বিষয়ে নিজের মন্তব্য তুলে তিনি বলেন, ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। এটা আগেরই নির্দেশনা ছিল। প্রধানমন্ত্রী আজ (মঙ্গলবার) আবার পুনরায় বলেছেন। মানে সিরিয়াসলি দেখতে বলেছেন।
গাছ রোপণের বিষয়টিও প্রকল্পে রাখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘রাস্তার দু’পাশে বাঁশ, গাছ যা পারেন রোপণ করেন। আপনারা যখন প্রকল্প বানাবেন, প্রকল্পের মধ্যেই একটা আইটেম রাখবেন বৃক্ষরোপণের। বাঁধের প্রকল্পেও বৃক্ষরোপণের ব্যবস্থা রাখতে বলেছেন। গাছ না কাটতেও বলেছেন তিনি।’
দেশে আর কোনো স্লুইসগেট না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘স্লুইসগেট সম্পর্কে প্রধানমন্ত্রী বিরক্তি প্রকাশ করেছেন। অধিকাংশ স্লুইসগেট কাজ করে না। গেটগুলো নামলে ওঠে না, উঠলে নামে না। এগুলো না করে বিকল্প কী করা যায় - সেটা দেখতে বলেছেন। ছোট নদীগুলোর নাব্য বাড়ানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। তাহলে পানি জমবে না।’
এম এ মান্নান বলেন, ‘বাংলাদেশে সবচেয়ে বড় স্লুইসগেট কাপ্তাই প্রকল্পে। যদিও এ ধরনের প্রকল্প আর করব না। তবে এ ধরনের প্রকল্প করতে হলে বিচার-বিবেচনা করে করতে হবে। পথেঘাটে সব জায়গায় স্লুইসগেট করা যাবে না। আমি নিজে এর ভুক্তভোগী। আমার এলাকায় দু-তিনটা স্লুইসগেট আছে। স্টিলের পাত লাগায়, তাতে মরিচা ধরে, তারপরই শেষ।’
খুলনার লবণাক্ত এলাকায় ভবন নির্মাণের সময় বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা রাখতে এবং সবধরনের সরকারি ভবনে বাচ্চাদের জন্য ডে-কেয়ার রাখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
- ঈদের ছুটি শুরু, ঢাকা ছাড়ছেন লাখো মানুষ
- বিশ্বকাপের আগে বাদ নেইমার, ব্রাজিলে নতুন মুখ
- অভিনেতা শামস সুমন মারা গেছেন
- আপনি যেভাবে অপ্রয়োজনীয় কেনাকাটার ফাঁদে পড়ছেন
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- ঈদে চড়া মসলার বাজার
- ইরানের জ্যেষ্ঠ নেতা লারিজানি ও সোলাইমানি নিহত: ইসরায়েল
- যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের
- টানা ৭ দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- যুদ্ধ নিয়ে গুজব: আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
- ফ্রান্সের পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের জয়
- সিরিজ হেরে বাংলাদেশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাকিস্তানের
- ঈদে বাড়ি ফেরার পথে ঝামেলা কমাবেন যেভাবে
- অস্কারে সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
- র্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে














