সবর্জনীন পেনশন : মাসে চাঁদা হতে পারে ৫০০ টাকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:০১ ১৬ ফেব্রুয়ারি ২০২৩
মাসে ৫০০ টাকা চাঁদা দিয়েও সর্বজনীন পেনশনের আওতায় আসতে পারবেন নাগরিকেরা। ইতোমধ্যে সেই চিন্তা শুরু করেছে সরকার। আপাতত যা ১০০০ টাকা করে রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বলছে, প্রত্যেকে মাসে ৫০০ টাকা করে দিলে ১০ বছর পর পেনশন তহবিল হবে ৬০ হাজার কোটি টাকা। অতিরিক্ত চাঁদা দিলে তা ১ লাখ কোটি টাকা অতিক্রম করবে। ফলে এই তহবিলের একটা অংশ দীর্ঘমেয়াদি বন্ডে খাটানো যাবে।
এখন সবার জন্য পেনশন কর্মসূচি (স্কিম) সংক্রান্ত বিধিমালা তৈরি করছে অর্থ বিভাগ। এছাড়া আরও ৩টি বিধি তৈরির কাজ চলছে। সেগুলো হলো পেনশন তহবিলে যোগ দেয়ার যোগ্যতা ও নিবন্ধনপ্রক্রিয়া, নির্বাহী চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ, চাকরির মেয়াদ ও শর্ত সংক্রান্ত এবং কর্মচারী নিয়োগ বিধিমালা।
সাধারণত, ব্যাংক ব্যবস্থা এবং সঞ্চয় কর্মসূচি থেকে ঋণ নেয় সরকার। এতে অনেক সময় ঘাটতি হয়। তবে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু হলে তা হবে না।
কিন্তু কি পরিমাণ চাঁদা দিলে মাসে কত টাকা পেনশন পাওয়া যাবে, এ নিয়ে সুনির্দিষ্ট হিসাব তৈরি হয়নি। এখন পর্যন্ত জানা গেছে, সেটা সর্বনিম্ন হবে ১০০০ টাকা। তবে সেটা ৫০০ টাকাও হতে পারে। নিম্নআয়ের নাগরিকদের বিবেচনায় নিয়ে এমনটাই ভাবা হচ্ছে। বিধিমালায় তা চূড়ান্ত হবে।
অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, ১ কোটি মানুষ মাসে ৫০০ টাকা করে দিলে বছরে ৬ হাজার কোটি এবং ১০ বছরে ৬০ হাজার কোটি টাকা সংগ্রহ হবে। অনেকে ১০০০ বা ২০০০ টাকা করেও দেবেন। এতে ১০ বছর হওয়ার আগেই তহবিল হবে ১ লাখ কোটি টাকা।
কেউ যদি ১৮ বছর বয়সে মাসে ১০০০ টাকা করে চাঁদা দেয়া শুরু করেন এবং ৬০ বছর বয়স পর্যন্ত তা অব্যাহত রাখেন, তাহলে অবসরের পর ৮০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে নির্দিষ্ট হারে পেনশন পাবেন। তবে পরিমাণটা ঠিক হয়নি।
চাঁদার পরিমাণ ১০০০ টাকার বেশি হলে পেনশনের হারও বাড়বে। দেশের সব নাগরিক এই সুবিধা পাবেন। মূলত ১৮ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরা সর্বজনীন পেনশনের সুযোগ পান। তবে বিশেষ ব্যবস্থায় এর বেশি বয়সীরাও সুযোগটি পেতে পারেন।
কমপক্ষে ১০ বছর পর্যন্ত নির্ধারিত হারে চাঁদা দিতে হবে। এতে ৬০ বছর বয়স হওয়ার পর পেনশন সুবিধা ভোগ করা যাবে। মৃত্যু পর্যন্ত তা নিয়মিত থাকবে। পেনশনে থাকাকালে কেউ মারা যেতে পারেন। এক্ষেত্রে তার নমিনি তা পাবেন।
বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, সর্বজনীন পেনশন নিয়ে অনেক কাজ বাকি। ফলে প্রস্তুতি ছাড়া জুলাইয়ে এ নিয়ে কাজ শুরু করা যথার্থ হবে না। শুরুর পর মাসে না হলে তিন মাস পর পর গ্রাহকদের হিসাব দেয়ার ব্যবস্থা রাখতে হবে।
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা










