সহসাই থামছে না তীব্র তাপপ্রবাহ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৮ ২০ এপ্রিল ২০২৪
বড় ধরনের ঝড়-বৃষ্টি ছাড়া তীব্র তাপপ্রবাহ সহসাই থামছে না। আবহাওয়া অফিসের তথ্য, মাসজুড়ে এমন তাপপ্রবাহ থাকবে। পরিস্থিতি বিবেচনায়, স্কুল-কলেজ ও মাদ্রাসায় এক সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছে। অতীতের সব রেকর্ড ভাঙতে যাচ্ছে তাপপ্রবাহ। গরমের তীব্রতায় ত্রাহি ত্রাহি অবস্থা জনজীবনে। বাস্তবতা বিবেচনায় দেশের সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে সরকার।
শ্রমজীবী মানুষ নিরূপায়; ঘর থেকে বেরোতেই হয় তাদের। গরম থেকে বাঁচতে চেষ্টার অন্ত নেই তাই। সবার হাতে পানির বোতল। আইসক্রিম কিংবা শরবত, মৌসুমি ফলে ঠাণ্ডা থাকার আপ্রাণ চেষ্টা। এক রিক্সাচালক জানান, বিশাল কষ্ট, ঠিকমতো রোজগার করতে পারছিনা রোদের কারণে। বাইরে বের হওয়া যাচ্ছেনা। গরমটা অসম্ভব, সহ্য করতে পারছিনা। তাই গাছের নিচে আশ্রয় নিয়েছি।
আবহাওয়া অফিসের কাছে তেমন সুখবর নেই। চলতি মাসের ২৫ তারিখের পর বজ্রসহ ঝড়ের সম্ভাবনা আছে। দেশে বিচ্ছিন্নভাবে যেসব ঝড় বৃষ্টি হচ্ছে, তা এই তাপ কমাতে যথেষ্ট নয়।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, “এপ্রিল মাস ধরেই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় বজ্রপাত সংগঠিত হওয়া। বজ্রপাত হলে সাধারণত তাপমাত্রা ২ থেকে ৬ ডিগ্রি পক্ষান্তরে কোনো কোনো জায়গায় ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস কমে স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি করতে পারে।”
স্বাস্থ্যের দিক বিবেচনায় রেখে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উন্মুক্ত স্থানে না থাকার পরামর্শ দিয়েছেন, আবহাওয়াবিদ ও চিকিৎসকরা।বাংলাদেশ শিশু হসপিটাল এন্ড ইনস্টিটিউট সহযোগী অধ্যাপক ড. ফারহানা আহমেদ স্বরণী বলেন, “ওই সময় বোতলে করে স্যালাইনের পানি বা ডাবের পানি একটু একটু খেতে পারে।”
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, “৪২.৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ইতিমধ্যে ওঠানামা করছে এই তাপমাত্রা কখনও কখনও ৪৪ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হতে পারে।” চলমান পরিস্থিতিতে তিন দিনের হিট এলার্ট শেষে আবারও একই ঘোষণা আসার শঙ্কা রয়েছে।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স