সাদা চিনি থেকে সাবধান, বিকল্প তো হাতের নাগালেই
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৮ ৯ আগস্ট ২০১৯
বেশি মিষ্টি খাওয়ার অসুখে ভুগছে সারা দুনিয়া। জানাচ্ছে, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ ও ‘ইউএন হেল্থ এজেন্সি’। অসুখ থেকে সুখে ফিরতে গেলে তাদের মতে, দিনে যত সাদা চিনি খাচ্ছেন, এর চেয়ে ৬–১২ চামচ খাওয়া কমাতে হবে৷ ডায়েট না মানলে এ নিদান স্বাভাবিক লাগতেও পারে। কিন্তু ডায়েটিংয়ে অভ্যস্ত মানুষরা হয়তো ভাবছেন, চিনি যেখানে ছুঁয়েই দেখেন না; সেখানে ৬–১২ চামচ কমানোর গল্প আসে কোথা থেকে!
কিন্তু ডায়েট-জীবনের ফাঁকফোকর দিয়েও চিনি ঢুকে পড়ে শরীরে। কখনও অন্য রূপে, আপনার অজান্তেই। সোডা তো খান মাঝে মধ্যে? স্বাস্থ্যকর ভেবেই খান৷ শুধু সেটুকু বন্ধ করে দেখুন চিনির ক্ষতি কতটা কমাতে পারেন? বা ধরুন মধু। চাকভাঙা খাঁটি মধু অধিকাংশ ক্ষেত্রেই মেলে না ৷ বেশির ভাগ দোকান থেকে যা কেনেন তাতে বিস্তর চিনি–গুড়ের ভেজাল মেশানো থাকে৷ সে বাবদ অযথা কিছু চিনি প্রবেশ করে শরীরে৷ আর রান্নায় চিনি দেয়ার ব্যাপার তো আছেই৷ এ সবের ফলে কম বয়সেই নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে৷
ব্রেকফাস্ট সিরিয়াল, প্যাকেটজাত ফলের রস, সস, কেচাপ, কুকিস জাতীয় প্রক্রিয়াকরণের খাবারের হাত ধরেই শরীরে বাসা বাঁধে চিনি৷ চিনির এই বাড়বাড়ন্তই ডেকে আনছে নানা অসুখ।
চিনির সমস্যা
নিয়ম হল, যত ক্যালোরি খাবার আমরা খাই এর ১০ শতাংশের কম আসা উচিত মিষ্টি জাতীয় খাবার থেকে৷ অর্থাৎ দিনে ২০০০–২৫০০ ক্যালোরি খেলে ২০০–২৫০ ক্যালোরির বেশি যেন মিষ্টি থেকে না আসে৷ তা হলে ওবেসিটি, দাঁতের ক্ষয়, হার্ট অ্যাটাক, ডায়াবিটিস, এমনকি, কিছু কিছু ক্যানসারের আশঙ্কাও অনেক কমে যায়৷ তবে খেতে মিষ্টি হলেও ফল বা দুধে কিন্তু এ সমস্যা নেই৷ তাই শরীরে সেসব সহ্য হলে খেতে পারেন৷ এতে উপকারের পাল্লা ভারীই হবে৷ খেতে পারেন পর্যাপ্ত শাকসব্জি৷ এছাড়া আছে কিছু প্রাকৃতিক সুগার বিকল্প৷ মিষ্টি খাওয়ার ইচ্ছে হলে, নিজেকে কষ্ট না দিয়ে সে দিকেও হাত বাড়াতে পারেন৷ তৃপ্তির পাশাপাশি ভিটামিন–মিনারেলের দৌলতে পুষ্ট হয়ে উঠবে শরীর৷
সুগার বিকল্পের গুণ
সাদা চিনির গুণ বলতে তাৎক্ষণিক কিছুটা এনার্জি দেয়া৷ এর বাইরে সবটাই অগুণ৷ কিন্তু মোটামুটি একই গোত্রের হলেও গুড় এতটা অকাজের নয়৷ কাজেই মিষ্টি খাওয়া ছাড়তে না পারলে, চিনির বদলে গুড় খান৷ আখের গুড়, খেজুর গুড়, তাল পাটালি, ঝোলা গুড় ইত্যাদি৷ ক্যালোরি কিছুটা ঢুকবে ঠিকই, কিন্তু এর সঙ্গে পাল্লা দিয়ে ঢুকবে পুষ্টি৷ ভিটামিন বি৬, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদির গুণে সমৃদ্ধ হবে শরীর৷
গুড়ের চেয়ে চিনির স্বাদ বেশি পছন্দ হলে খান আখের রস৷ ভিটামিন বি কমপ্লেক্সের বেশ কয়েকটি, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ ইত্যাদির ভাল জোগান পাবেন৷ তবে মনে রাখবেন, এরও কিন্তু ক্যালোরি যথেষ্ট বেশি৷ নিয়মিত খেতে শুরু করলে ওজন বশে রাখা কঠিন হবে৷ তাই আখের রস খান বুঝেশুনে।
খেতে পারেন নারকেল চিনি৷ নারকেলের দুধ ফুটিয়ে শুকিয়ে নিলে নীচে পড়ে থাকে এই চিনি৷ অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে অসাধারণ৷ সঙ্গে আছে ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, পটাশিয়ামের পুষ্টি৷ আবার এর গ্লাইসেমিক ইনডেক্স কম বলে রক্তে সুগার চট করে বাড়তে পারে না৷ কাজেই ডায়াবিটিকরাও মাঝেমধ্যে এক–আধবার খেতে পারেন৷ চিনির বদলে রান্নায় দিন গুড়ের বাতাসা। পুষ্টিগুণ বাড়বে, কমবে চিনির বিপদ। ক্যালোরিও ঢুকবে রয়েসয়ে, তাই মেদ বাড়ার ভয় ততটা নেই।
খাওয়ার পর ডেজার্ট চাই–ই? খেজুর বা কিসমিস খান৷ প্রচুর পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন বি৬ পাবে শরীর৷ তবে অল্প করে৷ ক্যালোরির কথা মাথায় রেখে৷ খেজুরেরও চিনি হয়৷ তবে তা দিয়ে চা–কফি বানানো যায় না৷ কেক বা পুডিংয়ে ব্যবহার করতে পারেন৷ সম্ভব হলে খেজুর বা তালের রস জ্বাল দিয়ে সিরাপ বানাতে পারেন বা তাকে জমিয়ে পাটালি বানানো যায়৷ উপকারের দিক থেকে টাটকা মধুর কোনও বিকল্প নেই৷ কিছু মধু আবার চিনির চেয়েও মিষ্টি৷ কাজেই পরিমাণে কম লাগে৷ গ্রিন টি–তে মিশিয়ে খেতে পারেন৷ তবে চাকভাঙা মধু পাওয়া খুব একটা সহজ কাজ নয়, কাজেই মধু কেনার আগে খেয়াল রাখুন সেদিকে।
চা–কফি বানাতে চিনির বদলে ব্যবহার করতে পারেন ম্যাপল সিরাপ৷ এর ক্যালোরিও যথেষ্ট কম৷ অ্যান্টিক্সিড্যান্ট গুণাবলীও আছে৷ তবে আমাদের এখানে এর বিশেষ প্রচলন নেই৷ আজকাল বেশ কিছু অনলাইনে চড়া দামে পাওয়া যায় ঠিকই, তবে মধ্যবিত্ত সংসারে ঘন ঘন ম্যাপল সিরাপ কেনা অসুবিধের মনে হলে, বাতাসা, গুড়, নারকেলের চিনি, খাঁটি মধু এ সবে আস্থা রাখুন।
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন
- ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’: বাজেট শুনলে চমকে উঠবেন?
- কিডনির সবচেয়ে বড় শত্রু কী?
- ‘বংশ রক্ষায়’ জুলাই শহীদের ‘অনুদানের টাকায়’ বাবার দ্বিতীয় বিয়ে
- একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী ঘটবে?
- জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত সেই মিষ্টি
- শেষ ৩২-এ কোন দল, কবে, কার মুখোমুখি
- পদ্মা ব্যারেজ বাস্তবায়নে ১৬৩ উপজেলা উপকৃত হবে
- কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি: ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- The Story of Football’s Most Coveted Prize
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- নতুন ভূমিকায় মৌ
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
















