ঢাকা, ০৮ জুন সোমবার, ২০২৬ || ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food

সালমানের ভাইরাল পোস্ট প্রসঙ্গে মুখ খুললেন বরুণ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫৯ ৮ জুন ২০২৬  

বরুণ ধাওয়ান সম্প্রতি একাকীত্ব নিয়ে কথা বলেছেন এবং জানিয়েছেন যে অভিনেতারা প্রায়ই একাকিত্বের সম্মুখীন হন। তিনি জানান, বাইরে থেকে অনেক অভিনেতার জীবন চাকচিক্যময় মনে হলেও, তাঁরা তাঁদের জীবনের গভীরে এমন সংগ্রামের মধ্যে দিয়ে যান, যা সকলের অজানা।

বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বরুণ জানান যে, অভিনেতারা তারকাখ্যাতির চাপের সম্মুখীন হন। তাঁদের জীবন একাকিত্বে ভরা। ৯০ শতাংশ অভিনেতাই নিঃসঙ্গ। তিনি জানান, কর্মজীবনের শুরুতেই তিনি এই বিষয়টি উপলব্ধি করেছিলেন এবং তাই পর্দায় ও পর্দার বাইরে আলাদা ব্যক্তিত্ব তৈরি না করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

তিনি বলল, ‘আমি শুরু থেকেই একই রকম আছি। ওখানে আমার যে বরুণ আছে এখানেও সে একই। আমি আলাদা ব্যক্তিত্ব তৈরি না করার চেষ্টা করি। তা না হলে, এটা আমার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে। আমি ভান করতে পারি না, কারণ তা না হলে যে বুদবুদটা তৈরি হয়, তা ফেটে যাবে।’

পুরনো দিনের কথা মনে করে বরুণ বলেন, ‘আমার আগের সাক্ষাৎকারগুলো দেখুন। তখনও আমি স্পষ্টভাষী ছিলাম এবং অনেক আজেবাজে কথা বলতাম। এখন সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ খুব সাবধানে কথা বলে। কিন্তু সবচেয়ে খারাপ যা হতে পারে, তা হল তাঁরা আপনাকে বয়কট করবে।’

এরপর বরুণ কিছুদিন আগে ভাইরাল হওয়া সালমান খানের গভীর রাতের পোস্ট প্রসঙ্গে বলেন, 'আমি যখন রাতে সালমান ভাইয়ের পোস্টগুলো দেখলাম, তখন মনে হচ্ছিল তিনি অন্য এক জগতে চলে গিয়েছেন।'

বরুণ আরও বলেন, ‘তুমি যেমন, ভালো বা মন্দ, তেমনই থাকো। তা না হলে তুমি জানতে পারবে না যে তুমি কী হয়ে উঠেছো।’

উল্লেখ্য যে, কিছুদিন আগে হাসপাতালের বাইরে পাপারাজ্জিরা ছবি তোলা শুরু করলে সলমন বেশ রেগে গিয়েছিলেন। এরপর তিনি বলেন যে, এটি তাঁর আসন্ন ছবি 'মাদারল্যান্ড'-কে প্রভাবিত করবে কি না, তা নিয়ে তিনি চিন্তিত নন, তবে ফটোগ্রাফারদের সীমা অতিক্রম না করার জন্য অনুরোধ করেন।

কাজের সূত্রে, সম্প্রতি বরুণের 'জাওয়ানি তো ইশক হোনা হ্যায়' ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবিতে বরুণের পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে এবং মৃণাল ঠাকুর। ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর