ঢাকা, ১৮ অক্টোবর রোববার, ২০২৬ || ২ কার্তিক ১৪৩৩
good-food
৪৯৯

সিঙ্গাপুরে আহত ঋতুপর্ণা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০১ ২৩ জুলাই ২০২০  

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত করোনা আবহে পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে অবস্থান করছেন। সেখানেই সাইকেল চালাতে গিয়ে আহত হয়েছেন তিনি। লকডাউনে নিজেকে ফিট রাখতে নিয়মিত সাইকেল চালানোর অভ্যাস করেন ওপার বাংলার সুন্দরী।

ঋতুপর্ণা বলেন, চলন্ত সাইকেল নিয়ে ডানদিকে ইউটার্ন নিতে গিয়েছিলাম। ওই সময় ভারসাম্য ধরে রাখতে না পেরে ডান হাতের কব্জিতে মোচড় লাগে। সঙ্গে সঙ্গে হাত, আঙুল অবশ হয়ে যায়। কব্জির পাশাপাশি ডান হাতের তৃতীয় আঙুলেও চোট পেয়েছি।

‘শ্বেতপাথরের থালা’র মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে ঋতুপর্ণার। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে সহ-অভিনেত্রীর চরিত্রে কাজ করেন তিনি। প্রভাত রায়ের সিনেমাটি সেই বছর শ্রেষ্ঠ বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার লাভ করে। এরপর সুজন সখী, নাগপঞ্চমী, মনের মানুষ ও সংসার সংগ্রাম ছবির মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন কলকাতা কন্যা।

ঋতুপর্ণ ঘোষের দহন (১৯৯৭), উৎসব (২০০০), অপর্ণা সেনের পারমিতার একদিন (২০০০)  এবং বুদ্ধদেব দাশগুপ্তের মন্দ মেয়ের উপাখ্যান (২০০২) ছবিতে তার অভিনয় বোদ্ধা মহলের প্রশংসা কুড়ায়। 

এছাড়া ‘দহন’ চলচ্চিত্রে ধর্ষণের শিকার নববিবাহিতা নারীর চরিত্রে অভিনয় করে ১৯৯৮ সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার অর্জন করেন এ মেধাবী ও গুণী অভিনেত্রী।