সুদের হার কমাতে ব্যাংক মালিকদের আহ্বান প্রধানমন্ত্রীর
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০৭ ৩১ মার্চ ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদের হার এক অংকে নামিয়ে আনতে ব্যাংক মালিকদের প্রতি ফের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ব্যবসায়ীদের সময়মতো ঋণ ও এর সুদ পরিশোধে অনুরোধ করেছেন।
রোববার প্রথমবারের মতো বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় শিল্প মেলা-২০১৯ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ঋণের সুদ হার এক অংকে নামিয়ে আনার জন্য আমরা ব্যাংক মালিকদের কিছু সুযোগ- সুবিধা দিয়েছি। কিন্তু সব ব্যাংক নয়, মাত্র কয়েকটি ব্যাংক সুদের হার ৯ শতাংশে কমিয়ে এনেছে।
তিনি বলেন, ইতোপূর্বে সরকার ৭০ ভাগ টাকা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে রাখতো। ৩০ ভাগ টাকা রাখতো বেসরকারি ব্যাংকে। কিন্তু বর্তমানে উভয় ধরনের ব্যাংকেই সমহারে সরকারি টাকা রাখা হয়। তথাপি ব্যাংক মালিকরা সুদের হার কমায়নি। বরং শিল্প স্থাপন করে ব্যবসা পরিচালনা করছে।
শেখ হাসিনা বলেন, সরকার বরং দেখতে পারে ব্যাংক মালিকরা যথাযথ নিয়মে ভ্যাট ও শুল্ক প্রদান এবং কাঁচা মাল কিনছে কিনা।
শিল্পায়নের ক্ষেত্রে ব্যাংক ঋণ প্রধান বাধা উল্লেখ করে তিনি বলেন, এক সময় ব্যাংকের সুদের হার এক অংকে ছিল। কিন্তু বর্তমানে তা ১৪, ১৫ অথবা ১৬ শতাংশে পৌঁছেছে।
প্রধানমন্ত্রী ব্যাংক সুদের হার এ ধরনের উচ্চ পর্যায়ে পৌঁছার জন্য আইএমএফকে (ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড) দায়ী করেন। কারণ, ওই প্রতিষ্ঠানটি প্রেসক্রিপশনের পর সরকার ক্যাপ পদ্ধতি (কম-বেশি সুদ হার বেধে দেয়া) প্রত্যাহার করতে বাধ্য হয়।
তিনি ব্যবসায়ীদেরও সময়মত ঋণ ও এর সুদ পরিশোধের আহ্বান জানান।
শিল্প মন্ত্রণালয় নগরীর বিআইসিসি’তে সপ্তাহব্যাপী ‘জাতীয় শিল্প মেলা-২০১৯ এর আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। স্বাগত বক্তব্য রাখেন শিল্প সচিব মো. আবদুল হালিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও ফেডারেমন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।
এই মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।মেলায় ৩শ’ প্রতিষ্ঠান অংশ নিয়ে দেশে তৈরি পাটপণ্য, খাদ্য, কৃষি পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রোনিক পণ্য, প্লাস্টিক সামগ্রী এবং হস্তশিল্প পণ্য প্রদর্শন করবে।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল










