সুপ্রভাত হয়ে যাচ্ছে সম্রাট
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:০৯ ২১ মার্চ ২০১৯
সড়ক সন্ত্রাস চলছেই। একের পর এক মানুষ খুন হচ্ছে সড়কে। বেপরোয়া বাসচাপায় নিহত মানুষের অসহায় পরিবারগুলো কাঁদছে। প্রতিবাদ হচ্ছে। নতুন নতুন আশ্বাস আসছে। আসছে নানান প্রতিশ্রুতি। জারি হচ্ছে নির্বাহী আদেশ-নির্দেশ। কিন্তু মোটেও আমলে নিচ্ছে না সড়ক পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা।
সবশেষ আবরার হত্যাকাণ্ডের পর জারি হলো নতুন নির্দেশ। চলতে পারবে না ‘সুপ্রভাত স্পেশাল বাস সার্ভিস’।
কিন্তু কে শোনে, কার কথা! পুরোনো গাড়ি, অদক্ষ বেপরোয়া চালক—সবই থাকছে আগের মতেই। শুধু খোলস পাল্টে ‘সুপ্রভাত’ থেকে হয়ে ওই বাস-ই নতুন করে হচ্ছে ‘সম্রাট’পরিবহন।
এভাবে রাজধানীর সদরঘাট থেকে গাজীপুর মহানগরের গাজীপুরা সড়কে চলাচলকারী ‘সুপ্রভাত স্পেশাল বাস সার্ভিস’পরিবহনের বাসের রং রাতারাতি বদলে নাম দেয়া হচ্ছে সম্রাট ট্রান্সলাইন (প্রা.) লিমিটেড।
গাজীপুর বাসস্ট্যান্ডের পাশেই সুপ্রভাত পরিবহনের বাসগুলোর রং বদলাতে দেখা গেছে। রং বদলের সঙ্গে সঙ্গে গাড়ির সামনের কাচে সম্রাট পরিবহনের লেবেল সাঁটানো হয়।
মঙ্গলবার সুপ্রভাত পরিবহনের বাসচাপায় প্রাণ হারান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হওয়ার পর সুপ্রভাতের বাসগুলো পথে পথে ঝামেলায় পড়ছে। বিআরটিএ নিষিদ্ধ করেছে ওই বাস কোম্পানিকে। এ কারণে দ্রুত বদলে যাচ্ছে সুপ্রভাত বাসের চেহারা। ওই কোম্পানির প্রায় সব বাসের রং বদলে ফেলা হচ্ছে। এ ছাড়া সুপ্রভাত পরিবহনে দেয়া বাসের মালিকেরা তাঁদের বাসগুলো ওই পরিবহন থেকে নিয়ে অন্য বাস সার্ভিসে বা সুবিধামতো কোম্পানিতে অন্তর্ভুক্ত করছেন।
বাসচালক, শ্রমিক ও সুপারভাইজাররা জানান, সুপ্রভাত স্পেশাল বাস সার্ভিসটির রুট পারমিট রাজধানীর সদরঘাট থেকে রামপুরা হয়ে উত্তরা পর্যন্ত। প্রভাবশালী পরিবহন নেতার প্রভাবে এটি চলছে গাজীপুরা পর্যন্ত। অনুমোদন ছিল ৭০টি বাস চলার। চলছে প্রায় ২০০।
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব

