সেচের পানি না পেয়ে ২ কৃষকের মৃত্যু: আত্মহত্যায় প্ররোচনার মামলা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫০ ২৬ মার্চ ২০২২
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘটু গ্রামে ধানের জমিতে সেচের পানির জন্য বিষপানে দুই কৃষক মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। শুক্রবার রাতে মৃত অভিনাথ মার্ডির স্ত্রী রোজিনা হেমরম বাদি হয়ে গোদাগাড়ী থানায় মামলাটি দায়ের করেন।
গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম বলেন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার পর রাতে আসামীকে গ্রেপ্তারে অভিযান চলানো হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। তিনি আগেই আত্মগোপন করেছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ধানক্ষেতে সেচের পানি না পেয়ে গত বুধবার বিকেলে কৃষক অভিনাথ মার্ডি ও তার চাচাতো ভাই রবি মার্ডি বিষপান করেন। ওইদিন রাত ৯টার দিকে অভিনাথ মার্ডি মারা গেলে রাতেই রবি মার্ডিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে রবি মার্ডি মারা যান।
গতকাল রাতে অভিনাথ মারানডির স্ত্রী রোজিনা হেমরম গোদাগাড়ী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে একটি মামলা করেন। ঘটনার দিন পুলিশ সাদা কাগজে রোজিনার সই নিয়ে একটি অপমৃত্যুর মামলা করেছিল।
এদিকে, শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন ও নিহত কৃষকের পরিবারের সঙ্গে দেখা করেছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য এবং আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহবায়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এ সময় তিনি নিহতের পরিবারের পাশে তাকার আশ্বাস এবং তাদের সান্ত্বনা দেন।
পরে সাংসদ বাদশা সাংবাদিকদের বলেন, ১২ দিন ঘুরেও যখন ফসল রক্ষার জন্য অভিনাথ পানি পাননি, তখন তিনি অপারেটরকে বলেন, পানি না দিলে আমি কিন্তু বিষ খেয়ে মরে যাব। তারপরও অপারেটর বিষয়টি আমলে নেননি। এটা আত্মহত্যার প্ররোচনার মধ্যে পড়ে। তাই আমি নিজে থানায় গিয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলা রেকর্ড করার সঙ্গে সঙ্গে যেন গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয় সে জন্য পলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
সাংসদ ফজলে হোসেন বাদশা অভিযোগ করেন, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের পানি দেয়ার ক্ষেত্রে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে বৈষম্য করা হয়। এ নিপীড়ন গোটা গোদাগাড়ী ও তানোর এলাকার। এ ব্যাপারে তিনি সরকার ও মানবাধিকার কমিশনসহ উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেন।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

