সেলিব্রিটি এআই ভয়েজের খোঁজে মেটা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৫৭ ৪ আগস্ট ২০২৪
একবার কল্পনা করুনতো জেমস বন্ড সিরিজের ‘এম’-খ্যাত অভিনেত্রী জুডি ডেঞ্চ আপনার সাথে কথা বলছে। যেমনটা আপনার পরিবারের কোন সদস্য, বন্ধু বা আত্মীয় বলে থাকে। কিংবা আপনার কোন নির্দেশনা পালনে ইতিবাচক সাড়া দিচ্ছে জনপ্রিয় র্যাপার-কমেডিয়ান ‘অকুয়াফিনা’ (নোরা লাম)- ঠিক যেমনটা আপনার ব্যক্তিগত সহকারী করে থাকে।
আপনার কল্পনার সীমাকে এবার আর প্রসারিত করতে হবে না। এমনটা এখন বাস্তবে সত্যি হতে পারে যদি সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার প্রচেষ্টা সফল হয়। ফেসবুক-ইন্সটাগ্রাম এর মূল প্রতিষ্ঠান মেটা সম্প্রতি জুডি ডেঞ্চ, অকুয়াফিনাসহ বেশ কয়েকজন পৃথিবী বিখ্যাত সেলিব্রিটির সাথে আলোচনা করছে। উদ্দেশ্য মেটাএআই নামের একটি ডিজিটাল অ্যাসিসট্যান্ট টুলের জন্য তাদের কণ্ঠ (ভয়েজ) ব্যবহারের অনুমতি পাওয়া।
মার্কিন সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মেটা জুডি ডেঞ্চ, অকুয়াফিনা ছাড়াও কথা বলছে কমেডিয়ান কিগ্যান-মাইকেল কি এর মতো বেশ কয়েকজন সেলিব্রিটি এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বে সাথে। মেটার হয়ে এআই সেলিব্রিটি কণ্ঠ (ভয়েজ) খোঁজার অভিজানে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে হলিউডের টপ ট্যালেন্ট এজেন্সিগুলোও। সেলিব্রিটি ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বদের সাথে আলোচনা ফলপ্রসূ হলে সম্মানী হিসেবে মিলিয়ন ডলার দিতেও রাজি মার্ক জাকারবার্গের মেটা।
তবে নির্দিষ্ট করে কোন কোন সেলিব্রিটি ও জনপ্রিয় ব্যক্তিত্ব মেটার সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে এটা এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। মেটার তরফ থেকেও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এমনকি প্রতিষ্ঠানটির মুখপাত্রও সেলিব্রিটি ভয়েজ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
প্রযুক্তি বিশ্বের অন্যান্য জায়ান্টদের সাথে তাল মিলিয়ে সাম্প্রতিক সময়ে মেটাও তাঁদের মালিকানাধীন ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপে এআই-ভিত্তিক বিভিন্ন ফিচার নিয়ে আসার জন্য বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে। বিলিয়ন ডলার খরচ করে একদিকে যেমন নিজেদের সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশনগুলোতে এআই প্রযুক্তিকে একীভূত করছে মেটা, অন্যদিকে তাঁদের বিজ্ঞাপনের বিজনেসকে এগিয়ে নিতেও সাফল্যের সাথেই তারা এআই-কে ব্যবহার করছে। এখন দেখার বিষয়, মেটাএআই ডিজিটাল অ্যাসিসট্যান্ট দিয়ে কতটা সফলতা পায় জাকারবার্গের প্রতিষ্ঠান।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স