সোনার দামে বড় দরপতন কেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪৯ ২২ মার্চ ২০২৬
আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দামে বড় ধরনের পতন দেখা গেছে। সম্প্রতি সোনার দাম প্রায় ২ দশমকি ৩৬ শতাংশ এবং রুপার দর ৪ দশমিক ৫২ শতাংশ কমেছে। বাজার বিশ্লেষকদের মতে, শক্তিশালী মার্কিন ডলার, ট্রেজারি বন্ডের সুদহার বৃদ্ধি এবং বৈশ্বিক উত্তেজনার প্রভাবে এই দরপতন ঘটেছে। ইকোনমিক টাইমসের এক বিশ্লেষণে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ডলারের মান বৃদ্ধি পাওয়ায় অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য সোনা ও রুপা কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে মূল্যবান ধাতুটির চাহিদা হ্রাস পেয়েছে। পাশাপাশি বন্ডের সুদহার বাড়ায় বিনিয়োগকারীরা সুদবিহীন সম্পদ থেকে সরে গিয়ে সুদবাহী সম্পদের দিকে ঝুঁকছেন।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র আরো সৈন্য পাঠাচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমে এমন খবরে তেলের দাম ও মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা বাড়িয়েছে। ফলে সুদের হার আরও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে। সুদের হার বেশি থাকলে সোনা ও রুপার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে আসে। কারণ সুদ বেশি মানে সোনা ও রূপার তুলনায় বন্ডে বিনিয়োগ করে বেশি রিটার্ন পাওয়া যায়।
এসব কারণেই সব ধরনের মূল্যবান ধাতুর দামেই পতন লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে সোনা ও রুপার দরে বড় ধরনের পতনের পাশাপাশি কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও।
বর্তমানে প্রতি আউন্স সোনার দাম প্রায় ৪ হাজার ৮৯৪ ডলার এবং রুপার মূল্য ৬৮ ডলারের কাছাকাছি। বিশ্লেষকদের মতে, গুরুত্বপূর্ণ ধাতু দুটির দর আরও নিম্নমুখী হতে পারে। তবে দীর্ঘমেয়াদে চিত্র কিছুটা ভিন্ন। মূল্যস্ফীতি, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার প্রবণতা ভবিষ্যতে দাম আবার ঊর্ধ্বমুখী করতে পারে।
সুদের হার বৃদ্ধি এবং ডলার শক্তিশালী থাকায় স্বল্পমেয়াদে বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুদের হার বর্তমানের মতোই বেশি থাকলে এবং ডলারের মানে ঊর্ধ্বগতি বজায় থাকলে বিনিয়োগের নিরাপদ স্থান হিসেবে বিবেচিত সোনা ও রুপার দর আরো কমতে পারে। একমাত্র মুদ্রানীতি পরিবর্তন অথবা সুদের হার বৃদ্ধিই দরকারি ধাতু দুটির দাম আবার বাড়িয়ে দেবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
অন্যান্য খাতে ক্ষতি পুষিয়ে নিতে নগদ অর্থের জন্য অনেক বিনিয়োগকারী সোনা বিক্রি করছেন, যা দামের ওপর চাপ তৈরি করছে। একই প্রবণতা প্লাটিনাম ও প্যালাডিয়ামেও দেখা গেছে, যা ধাতব বাজারে সামগ্রিক দুর্বলতার ইঙ্গিত দেয়।
তবে বাজার এই মুহূর্তে দূর্বল অবস্থানে থাকলেও এর দীর্ঘমেয়াদে আউটলুক এখনো স্থিতিশীল। কেন্দ্রিয় ব্যাংকগুলোয় সোনার চাহিদা, মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ এবং সরবরাহ সংকটের (বিশেষ করে রুপা) কারণে সামনে দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
বাজার বিশ্লেষকরা বিনিয়োগকারীদের সুদের হার এবং ডলারের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন। স্বল্পমেয়াদে অস্থিরতা থাকায় ধাপে ধাপে বিনিয়োগ করাই নিরাপদ কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে।
একইসঙ্গে সোনার জন্য ৪ হাজার ৪৯৪ ডলার এবং রুপার জন্য ৬৮ ডলারকে সহায়ক স্তর হিসেবে নজরে রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে। দীর্ঘমেয়াদে বাজারের মৌলিক ভিত্তি শক্ত থাকায় ভবিষ্যতে পুনরুদ্ধারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











