স্বপ্নের মেট্রোরেলের অগ্রগতি কতদূর?
সৈয়দ শুকুর আলী শুভ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১১ ৫ ডিসেম্বর ২০২০
জাপানে ডিসেম্বরের মধ্যে মেট্রোট্রেনের আরো তিন সেট যাত্রীবাহী কোচের নির্মাণ সম্পন্ন হবে। সেপ্টেম্বরে দুই সেট কোচ নির্মাণ সম্পন্ন হয়েছে।
শনিবার ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, সেপ্টেম্বরে জাপানের ওসাকার কারখানায় মেট্রোট্রেনের দুই সেট কোচের নির্মাণ সম্পন্ন হয়েছে। আরো তিনটি সেট তৈরির কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, মেট্রোরেলটি ৪০ মিনিটেরও কম সময়ে ২০ কিলোমিটারের পুরো রুট ভ্রমণ করতে পারবে। এ রুটে ৬০ হাজার যাত্রী ঘণ্টায় যাতায়াত করতে পারবেন।
প্রতিটি ট্রেনের ছয়টি কোচের মধ্যে একটি কোচ নারীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে অন্যান্য কোচে নারী-পুরুষ একসঙ্গে ভ্রমণ করতে পারবেন।
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেললাইনের প্রথম পর্যায়ের কাজের অগ্রগতি ৭৭.৫৭ শতাংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত রেললাইনটির ৪৭.৪৯ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সামগ্রিকভাবে রেলপথটির ৫৩.৫৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
ঢাকা মহানগরীর জন্য ২০.১ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল সিস্টেমের একটি অংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১১.০৪ কি.মি দৃশ্যমান হয়েছে।
৯টি স্টেশনের সাব-স্ট্রাকচার সম্পন্ন হয়ে গেছে। উত্তরা উত্তর, উত্তরা মধ্য ও উত্তরা দক্ষিণের স্টেশনের হলঘরের ছাদ নির্মাণ সম্পন্ন হয়েছে। এছাড়া পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনের হলঘরের নির্মাণ কাজ চলছে।
উত্তরা মধ্য ও উত্তরা দক্ষিণ-এর প্লাটফর্ম নির্মাণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আর উত্তরা উত্তরের প্লাটফর্ম নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। স্টেশন তিনটির কারিগরি ও বৈদ্যুতিক শুরু হয়েছে।
পাশাপাশি, কন্ট্রাক্ট প্যাকেজ সিপি-০৭ হস্তান্তরের জন্য টেলিযোগাযোগ, বিদ্যুৎ সাবস্টেশন, সিগন্যালিং ও স্ট্রেশন কন্ট্রোলারের অফিস নির্মাণের কাজও শুরু হয়েছে।
সিদ্দিক আশা করছেন, করোনা পরিস্থিতিতে সুরক্ষা নীতি মেনে এখন যেভাবে কাজ চলছে তা অব্যাহত থাকলে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যেই রেলপথটি সম্পন্ন হবে।
এমআরটি লেন-৬ নির্মাণকাজে নিয়োজিত কয়েকজন কর্মীর মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ দেখা দেয়ায় তাদের কাজ থেকে বিরত রাখা হয়েছে। ওদের করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে গাবতলী নির্মাণাধীন স্থানে ১০ শয্যার একটি আইসোলেশন কেন্দ্র এবং উত্তরা পঞ্চবটি নির্মাণস্থানে ১৪ শয্যার একটি আইসোলেশন কেন্দ্র নির্মাণ করা হয়েছে। তিনি বলেন, প্রয়োজনে আরো আবাসিক স্থাপনা নির্মাণ করা হবে।
যাদের দেহে কোভিড-১৯ ধরা পড়েছে তাদেরকে বাড়িতে অথবা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রয়োজনে করোনার জন্য নির্ধারিত হাসপাতালে ভর্তি করা হবে।
ম্যাস র্যাপিড ট্রানজিট-এমআরটি লেন-৬-এর ২১ কি.মি দীর্ঘ রুটে মোট ১৬টি স্টেশন থাকবে। স্টেশনগুলো হলো উত্তরা উত্তর, উত্তরা মধ্য, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণী, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল।
দিয়াবাড়ি, মিরপুর ও মতিঝিল স্টেশনগুলো আইকনিক হবে। অন্যান্য স্টেশনগুলো স্বাভাবিকভাবেই নির্মাণ করা হবে।
সিদ্দিক বলেন, যদি সবকিছু স্বাভাবিক থাকে, তবে নির্ধারিত সময়ের আগেই রাজধানীবাসীরা তাদের স্বপ্নের মেট্রোরেলে চড়ে দিয়াইবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ভ্রমণ করতে পারবেন।
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু







