স্বামীর পছন্দে খোলামেলা ছবি পোস্ট করেন পাওলি দাম!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:০২ ২১ জানুয়ারি ২০২২
কলকাতার যে’কজন অভিনেত্রী নিজস্বতা জাহির করে প্রশংসা, জনপ্রিয়তা কুড়িয়েছেন, তাদের একজন পাওলি দাম। বলিউডে ‘হেট স্টোরি’ সিনেমার কথা কার না মনে আছে। যেখানে পাওলি নিজেকে খোলসহীন রূপে উপস্থাপন করে তুমুল আলোচনার জন্ম দিয়েছিলেন।
টালিউডের বাংলা সিনেমায়ও পাওলি বহুবার সাহসী অবতারে দেখা গেছে। আর সোশ্যাল মিডিয়ায় তিনি তো বরাবরই সাহসী। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চোখ রাখলেই দেখা মেলে ভুরিভুরি খোলামেলা ছবির।
নতুন বছর উপলক্ষে কিছুদিন আগে কয়েকটি ছবি শেয়ার করেন পাওলি। যেখানে তাকে দেখা গেছে বোতাম খোলা শার্টে। বোল্ড ছবিগুলো নিয়ে হয়েছে বেশ আলোচনা। কিন্তু তা নিয়ে মাথা ঘামানোর সময় বিন্দুমাত্র নেই পাওলির।
এই প্রসঙ্গেই উঠে এলো তার স্বামীর নাম। দীর্ঘদিনের প্রেমিক অর্জুন দেবকে বিয়ে করেছেন পাওলি। তার এমন খোলামেলা ছবি, নানা সমালচনা-বিতর্ক নিয়ে স্বামীর অভিমত কী? প্রশ্নের জবাব দিয়েছেন অভিনেত্রী।
একটি ভারতীয় সংবাদমাধ্যমকে পাওলি দাম বলেন, ‘অর্জুন আমার জীবন উপভোগ করে। আমাকে নিয়ে চর্চা হলে একটুও রাগ করে না। উল্টো মজা পায়। আসলে, অর্জুন কখনো ভোলে না ওর স্ত্রী একজন অভিনেত্রী। চর্চা, বিতর্ক, গুঞ্জন আমার পেশার অঙ্গ।’
মজার ব্যাপার হলো, পাওলি দামের খোলামেলা ছবিগুলোর মধ্য থেকে কোনটি ইনস্টাগ্রামে শেয়ার করবেন, সেটা তার স্বামীই পছন্দ করে দেন। সাম্প্রতিক ছবিগুলো নিয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘এসব ছবি গত ডিসেম্বরে ফটোশুটের। নতুন বছরে ভাবলাম, ভক্তদের কী উপহার দিই?
তখন ঠিক করি কয়েকটি ছবি পোস্ট করব। অনেকগুলো ছবি দিয়ে অর্জুনকে বসিয়ে দিয়েছিলাম। ওর মারাত্মক চোখ। কয়েকটি বেছে দিলো। সেগুলোই পোস্ট করা হয়। পরে শুনলাম ছবিগুলো নিয়ে নাকি জোর চর্চা হচ্ছে। অর্জুন আমাকে এভাবেই এগিয়ে দেয়।’
প্রসঙ্গত, পাওলি দাম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাভ আজ কাল পরশু’। এটি ২০২০ সালে মুক্তি পেয়েছিল। ২০২১ সালে তাকে দেখা গিয়েছিল ‘রাত বাকি হ্যায়’ নামের একটি ওয়েব সিরিজে।
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- National Development Program Organizes Dissemination Workshop
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
















