মশা নিধনে বরাদ্দ দ্বিগুণ
হট্টগোল: সাংবাদিকদের তেড়ে এলেন কাউন্সিলর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৩৭ ১ সেপ্টেম্বর ২০১৯
আগামী অর্থবছরের জন্য তিন হাজার ৬৩১ কোট ৪০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বাজেটে মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের বাজেট দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া মশা নিধন নিয়ে গবেষণার জন্য পৃথক একটি বিভাগ খুলে ও পৃথক জনবল নিয়োগ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।
রবিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এই বাজেট ঘোষণা করেন মেয়র সাঈদ খোকন। আগামী ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য সিটি কর্পোরেশন মোট তিন হাজার ৬৩১ কোট ৪০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে।
গত বছর সংশোধিত বাজেটে মশা নিধনে বরাদ্দের পরিমাণ ১৯ কোটি ৫২ লাখ টাকা থাকলেও আসন্ন ২০১৯-২০২০ বাজেটে মশা নিয়ন্ত্রণের জন্য ৪৩ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া বাজেটে জ্বালানিসহ মশার ওষুধের জন্য ৩৮ কোটি টাকা, কচুরিপানা, আগাছা পরিষ্কার ও পরিচর্যার জন্য এক কোটি ৩০ লাখ টাকা এবং ফগার, হুইল, স্প্রে মেশিন পরিবহনের জন্য চার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এ বিষয়ে মেয়র সাঈদ খোকন বলেন, ডেঙ্গুর কারণে যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখনো অসুস্থ তাদের সুস্থতা কামনা করছি। মশার উৎপাত কমাতে এবার দ্বিগুণ বাজেট রাখা হয়েছে। এছাড়াও এ বছর মশা নিয়ন্ত্রণে লার্ভা ধ্বংসসহ অভিযান জেল-জরিমানা চলমান আছে। এবার সিটি কর্পোরেশন সারা বছর মশক নিধন নিয়ে গবেষণার জন্য পৃথক একটি বিভাগ খুলে ও পৃথক জনবল নিয়োগ করা হবে।
এদিকে ডেঙ্গু ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে হট্টগোল আর উত্তপ্ত বাক্য বিনিময় হয় অনুষ্ঠানে। বাজেট ছাড়া কী করে গেল ৩ মাস শত শত কোটি টাকা খরচ হলো, এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সুনির্দিষ্ট জবাব দিতে পারেননি মেয়র সাঈদ খোকন।
ওয়ার্ডভিত্তিক মশক নিধন কার্যক্রমে কাউন্সিলদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে সাংবাদিকদের ওপর চড়াও হন উপস্থিত কাউন্সিলররা।
উদ্ধত কাউন্সিলরদের শান্ত করা হলেও কোন্ আইনে সিটি করপোরেশন বাজেট ছাড়াই চলতি অর্থবছরের শতশত কোটি টাকা খরচ করলো তার সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি মেয়র সাঈদ খোকন।
তিনি বলেন, ‘আউটব্রেক যেভাবে হয়েছে সেভাবে পরিস্থিতি সামাল দেয়ার মতো জনবল আমাদের ছিল না। ভবিষ্যতে জনবল বৃদ্ধি মাধ্যমে এই পরিস্থিতি যাতে না হয় তার ব্যবস্থা আমরা করবো।’
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- National Development Program Organizes Dissemination Workshop
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি








