হলিউড নায়িকাকে নিয়ে বঙ্গভবনে শাকিব খান
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৬ ১১ ডিসেম্বর ২০২৩
ঢালিউড সুপারস্টার শাকিব খানের আগামী সিনেমাতে অভিনয় করছেন হলিউডের অভিনেত্রী কোর্টনি কফি। এই সিনেমার শুটিং করতেই কফি ঢাকায় এসেছেন। ১০ ডিসেম্বর প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে গিয়েছিলেন শাকিব ও কফি। সেখানেই একফ্রেমে ভক্তদের ধরা দেন এই দুই তারকা।
বিষয়টি নিশ্চিত করে হিমেল আশরাফ বলেন, প্রেসিডেন্টের জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে আমন্ত্রণ করা হয়েছিল শাকিব ও কোর্টনি কফিকে। সেখানেই তাদের ফ্রেমবন্দি হয়েছেন তারা।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কফির সঙ্গে শাকিব ছবি পোস্ট করে লিখেছেন ‘রাজকুমার’ আসছে। এদিকে ওই অনুষ্ঠানে তোলা স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে আসতেই নেটিজেনদের প্রশংসায় ভাসেন শাকিব ও কফি।
‘রাজকুমার’ শাকিবের আগামী সিনেমা, মুক্তি পাচ্ছে আগামী বছরের ঈদুল ফিতরে। সিনেমাটির পরিচালনার দায়িত্বে আছেন হিমেল আশরাফ এবং প্রযোজনা করছেন রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান। এই প্রযোজকের প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া থেকে সিনেমাটি তৈরি করা হচ্ছে।
অর্থাৎ ‘রাজকুমার’ দিয়ে ফের এই নায়ক-পরিচালক-প্রযোজকের ত্রয়ী জুটিকে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া শুটিং চলবে ঢাকা, পাবনা এবং যুক্তরাষ্ট্রের মাটিতে।
কফির ক্যারিয়ারে ‘রাজকুমার’ প্রথম বাংলা চলচ্চিত্র। আর শুটিং ঘিরে তার প্রস্তুতির শেষ নেই। শিখছেন বাংলা ভাষা। কফির ফেইসবুকের মাধ্যমে জানা গেছে, বেশ কয়েক মাস ধরে নিজের বাড়িতে বাংলা ভাষা শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের এই অভিনেত্রী।
শাকিব খান কিছুদিন আগে ‘দরদ’ সিনেমার শুটিং শেষ করে ভারত থেকে দেশে ফিরেছেন। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এর আগে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব জুটি বাঁধেন কলকাতার অভিনেত্রী ইধিকা পালের সঙ্গে।
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
















