হামজা-শমিতদের কারিশমা দেখতে গুণতে হবে সর্বনিম্ন ৪০০ টাকা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫১ ২২ মে ২০২৫
৪ বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবল ফিরছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে বিপুল আগ্রহ সমর্থকদের। কারণ, এই ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরীর। একই সঙ্গে শমিত সোম খেলবেন লাল-সবুজ জার্সিতে প্রথম ম্যাচ।
সবশেষ আন্তর্জাতিক ম্যাচটি এখানে অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালে। এরপর স্টেডিয়ামটি সংস্কারের জন্য বন্ধ রাখা হয়। এবার হামজা ও শমিতের কারণে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের আসন্ন ম্যাচটির দিকে ভীষণ আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন ভক্ত-সমর্থকরা। মাঠে সাধারণ গ্যালারিতে বসে তা দেখার জন্য গুণতে হবে ন্যূনতম ৪০০ টাকা। সর্বোচ্চ ভিআইপি বক্স ও কর্পোরেট বক্সের টিকিটের মূল্য ৫ হাজার টাকা।
বুধবার (২১ মে) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে আগামী ২৪ মে দুপুর ১২টা থেকে। দর্শকরা টিকিফাই ডট লাইভ (tickify.live) ওয়েবসাইটে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকিট সংগ্রহ করতে পারবেন।
এই প্রসঙ্গে বাফুফের নির্বাহী সদস্য ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, '২৪ মে শনিবার দুপুর ১২টা থেকে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইট থেকে দর্শকরা টিকিট গ্রহণ করতে পারবে। আগামীকাল থেকে বাফুফে টিকিফাইয়ের ওয়েবসাইট লিংক প্রচার করবে।'
টিকিফাইয়ের কর্মকর্তা ইফতেখার ইফতি টিকিট সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে বলেন, 'আমাদের ওয়েবসাইটে এই ম্যাচ সম্পর্কে লিংক থাকবে। সেই লিংকে গিয়ে নাম, মোবাইল ও ইমেইল দিয়ে নিবন্ধন করে নির্দিষ্ট গ্যালারি ও সিট সিলেক্ট করার অপশন থাকবে। সবকিছু সম্পন্ন করার পর পেমেন্ট অপশন আসবে। ব্যাংক কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করা যাবে। পেমেন্ট সম্পন্ন হলে ইমেইলে টিকিটের কপি যাবে।'
সাধারণত অনলাইনে টিকিট কেনার সময় খুব দ্রুত একটি চক্র এই টিকিট হাতিয়ে নেয়। যা পরবর্তীতে কালোবাজারি হয়। এই সমস্যা সমাধানে একজন ব্যক্তি সর্বোচ্চ ৫টি টিকিট কিনতে পারবেন বলে জানান টিকিফাইয়ের এই কর্মকর্তা, 'একজন ব্যক্তি একটি নাম্বার ও মেইল থেকে সর্বোচ্চ ৫ টিকিট সংগ্রহ করতে পারবেন।'
তবে এক ব্যক্তির একাধিক নাম্বার ও মেইল থাকতে পারে, সেক্ষেত্রে কী হবে তা নিয়ে অবশ্য সুনির্দিষ্ট উত্তর মেলেনি। পরে জাতীয় পরিচয়পত্রের নম্বরের কথা উল্লেখ করলেও সদুত্তর পাওয়া যায়নি।
টিকিটের মূল্য তালিকা:
সাধারণ গ্যালারি: ৪০০ টাকা
ক্লাব হাউজ-২: ২০০০ টাকা
ক্লাব হাউজ-১: ২৫০০ টাকা
ভিআইপি বক্স-২: ২৫০০ টাকা
ভিআইপি বক্স-৩: ২৫০০ টাকা
স্কাই ভিউ: ৩০০০ টাকা
ভিআইপি বক্স-১: ৪০০০ টাকা
হসপিটালিটি বক্স: ৫০০০ টাকা
কর্পোরেট বক্স: ৫০০০ টাকা।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















