হার্ট সুস্থ রাখে যেসব ব্যায়াম
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১৩ ২৯ সেপ্টেম্বর ২০২০
হার্টের গুরুত্ব এবং কার্ডিওভাসকুলার রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ২৯ সেপ্টেম্বর সারাবিশ্বে পালিত হয় 'বিশ্ব হার্ট দিবস'। তাই স্বাস্থ্য বিষয়ক দিনগুলোর মধ্যে অন্যতম বড় দিন হলো মঙ্গলবার। শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হৃদযন্ত্র। যতদিন হৃদপিণ্ড সচল থাকবে, ততদিন মানুষ সুস্থ থাকবে। কিন্তু যখনই হৃদযন্ত্রের কোনও সমস্যা দেখা দেবে, তখনই ধেয়ে আসবে বিপদ!
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বর্তমানে বিশ্বের বেশিরভাগ মানুষ হার্টের রোগে আক্রান্ত হচ্ছেন। দিন দিন এ রোগ প্রবল আকার ধারণ করছে। কারণ-দুঃশ্চিন্তা, উত্তেজনা, উশৃঙ্খল জীবনযাপন ইত্যাদি। এক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, প্রতিবছর বিশ্বে প্রায় ১৭.৯ মিলিয়ন এবং ভারতবর্ষে প্রায় ১.৭ মিলিয়ন মানুষ হার্টের অসুখে মারা যান। তাই হৃদরোগকে বিশ্বের একনম্বর ঘাতকব্যাধি হিসেবে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা।
চিকিৎসকরা জানাচ্ছেন, নিজেদের সুস্থ ও ফিট রাখতে হার্টের বিশেষ যত্ন নেয়া অত্যন্ত প্রয়োজন। তাই, এদিন আমরা এমন কিছু ব্যায়ামের কথা উল্লেখ করব যা হার্ট সুস্থ ও সবল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে দেখে নেয়া যাক কোন ধরনের ব্যায়ামগুলো করতে হবে।
১. যে ব্যায়ামগুলো করার সময় শরীরের সব পেশী ব্যবহার করা হয়, তাকে সাধারণ অর্থে আইসোমেট্রিক ব্যায়াম বলে। একে অ্যারোবিক এক্সারসাইজও বলে। যেমন - হাঁটাচলা, দৌড়ানো, সাঁতার কাটা, সাইকেল চালানো ইত্যাদি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এ ধরনের ব্যায়ামগুলো হার্ট সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়া হার্ট অ্যাটাকের সঙ্গে জড়িত ঝুঁকিগুলো যেমন - রক্তচাপ, কোলেস্টেরল এবং ডায়াবেটিসের মতো সমস্যাগুলো নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। তাই প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এ ব্যায়ামগুলো করতে হবে।
২. বিশেষজ্ঞদের মতে, হার্টের স্বাস্থ্য ঠিক রাখতে ওয়েট ট্রেনিং এক্সারসাইজ খুবই প্রয়োজনীয়। যেমন পুশ আপস, স্কোয়াটস, পুল আপস ইত্যাদি। এগুলো পেশী শক্তপোক্ত করে এবং হার্ট সচল রাখতে সাহায্য করে। তাই প্রতিদিন এ ধরনের এক্সারসাইজ করতে হবে।
৩. হার্ট সুস্থ রাখার ক্ষেত্রে যোগাসনের বিকল্প কিছু হয় না। এ ব্যায়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করার মাধ্যমে হৃদপিণ্ড সুস্থ রাখতে এবং কার্ডিওভাসকুলার সিস্টেম উন্নত করতে সহায়তা করে। তাই প্রতিদিন সকালে প্রত্যেকেরই যোগাসন করা অত্যন্ত প্রয়োজন। যেমন - ভীরাভদ্রাসন (দ্য ওয়ারিয়র পোজ), সেতুবন্ধ সর্বাঙ্গাসন, ত্রিকোণাসন, শবাসন, সূর্য নমস্কার, ভুজঙ্গাসন, পশ্চিমোত্তানাসন ইত্যাদি হার্টের জন্য খুবই উপকারী।
৪. হার্ট সুস্থ রাখতে প্রতিদিন এক্সারসাইজের সময় স্ট্রেচিং করতে হবে। এটি হৃদযন্ত্র সুস্থ রাখার কার্যকর ব্যায়াম। হ্যামস্ট্রং স্ট্রেচ, কোয়াড্রিসেপস স্ট্রেচ, নি-পুল ও গ্রোইন স্ট্রেচ হার্ট সুস্থ রাখার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। এগুলো কীভাবে করতে হবে, তা বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যাবে।
৫. হার্ট সুস্থ রাখতে এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকালে এক ঘণ্টা ধরে ডিপ ব্রীদিং ব্যায়াম করলে হার্টের রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। সঠিক নিয়ম মেনে কীভাবে করা উচিত তা বিশেষজ্ঞের থেকে জেনে তবেই করতে হবে। এসব ব্যায়াম ও যোগাসন করার পাশাপাশি সুষম আহার গ্রহণ অত্যন্ত প্রয়োজন।
এছাড়া ধূমপান ও মদ্যপান বর্জন করা, উশৃঙ্খল জীবনযাপন করা থেকে বিরত থাকা, বাইরের জাঙ্কফুড ও ফাস্টফুড না খাওয়া এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন করা জরুরি। তবেই শরীর ও হার্ট সুস্থ রাখা যাবে।
উল্লেখ্য, বিভিন্ন তথ্যের ভিত্তিতে এ আর্টিকেল লেখা। তাই কোনও কিছু করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। নিজে থেকে কিছু করা যাবে না।
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ




