হিজাব পরছেন, কিন্তু সাবধান!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৩ ২০ মে ২০১৯
পর্দা ও ফ্যাশন দু'দিক রক্ষা করে হিজাব পরা নারীর সংখ্যা বর্তমানে কম নয়। অফিস করা, সন্তানদের স্কুল-কলেজে নিয়ে আসাসহ নানা কারণে ঘরের বাইরে অনেক নারী দীর্ঘ সময় স্কার্ফ দিয়ে মাথা ঢেকে রাখেন। কিন্তু আপনি কী জানেন? সঠিকভাবে যত্ন না নিলে এতে উদ্রেক ঘটতে পারে নানা সমস্যার।
এমনিতেই গরমে ঘেমে চুলের গোড়া চিটচিটে হয়ে যায়। এতে খুশকির আগমন, চুল রূক্ষ হওয়া, পড়ে যাওয়াসহ নানা সমস্যা দেখা দেয়। হিজাব পরা নারীদের এসব সমস্যা আরো প্রকট। তাই গরমের ক্ষতিকর প্রভাব থেকে হিজাবে ঢাকা চুল রক্ষায় দরকার বাড়তি যত্ন।
মিউনি'স ব্রাইডালের রূপ বিশেষজ্ঞ তানজিনা শারমিন মিউনি বলেন, দীর্ঘ সময় হিজাব পরে থাকার কারণে মাথার ত্বক ঘেমে চুলের গোড়ায় ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস সৃষ্টি হতে পারে। এতে মাথার ত্বক চিটচিটে এবং চুলকানির সৃষ্টি হয়। এসব সমস্যা সমাধানে সবচেয়ে বেশি জরুরি চুল পরিস্কার-পরিচ্ছন্ন রাখা। এজন্য দরকারে প্রতিদিন চুলে শ্যাম্পু করতে হবে। ক্ষতিকর কেমিক্যাল কম আছে এমন কোনো শ্যাম্পু ব্যবহার করতে হবে। মাথার ত্বক ও চুলের পৃুষ্টির জন্য তা করার আগে হালকা গরম তেল ম্যাসাজ করা ভালো।
এছাড়া অনেকে গোসলের পর চুল পুরোপুরি না শুকিয়েই হিজাব পরেন এবং দীর্ঘ সময় এ অবস্থাতেই থাকেন। ফলে খুশকির সমস্যা দেখা দেয়। তাই কখনই চুল না শুকিয়ে হিজাব পরা উচিত নয়। সবসময় চুল বাতাসে পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে। এক্ষেত্রে একান্ত দরকার হলেই কেবল হেয়ারড্রায়ার ব্যবহার করা হবে।
কলেজে পড়ার সময় থেকে হিজাব পরেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগে পড়ুয়া শিক্ষার্থী কানিজ ফাতিমা। তিনি বলেন, নিত্য প্রয়োজনেই বাইরে বের হতে হয়। আর ঢাকার রাস্তা ধুলাবালিতে পরিপূর্ণ। হিজাব দিয়ে মাথা ঢেকে রাখলে ধুলাবালি থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়।
তবে মনে রাখতে হবে, হিজাব পরলে চুল খুব শক্ত করে বাধা যাবে না। এতে চুল গোড়া থেকে উঠে আসে। হার্ড রাবার ব্যান্ডও চুলের জন্য ক্ষতিকর। অতিরিক্ত ববি পিন/ ক্লিপ যাতে ব্যবহার করা না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। মাথার ত্বক ও চুলে অক্সিজেন প্রবেশের সুবিধার্থে নরম সুতি কাপড়ের স্কার্ফ ব্যবহার করা ভালো।
চুলের স্বাস্থ্য রক্ষায় সপ্তাহে একদিন একটি পাকা কলা, একটি ডিম এবং তিন টেবিল চামচ টকদই একসঙ্গে মিশিয়ে পুরো মাথায় লাগিয়ে দু'ঘন্টা পর শ্যাম্পু করে ফেলা যায়। এতে চুল নরম, সিল্কি ও গোড়া শক্ত হয়।
চুলের খুসকি দূর করতে মেহেদির সঙ্গে পেঁপে ও লেবুর রসের মিশ্রণ উপকারী। কলা, মধু, লেবুর রস ও দুধের মিশ্রণ রুক্ষ চুলকে সজীব করে। পেঁপে, ডিম, মধু, পাকা কলা, চায়ের লিকার কন্ডিশনারের কাজ করে।
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
















