ঢাকা, ২৭ অক্টোবর মঙ্গলবার, ২০২৬ || ১১ কার্তিক ১৪৩৩
good-food
৩৬৪

১২ কেজি এলপিজির দাম কমলো

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১০ ২ জানুয়ারি ২০২৩  

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। জানুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে লাগবে ১ হাজার ২৩২ টাকা। এতদিন এজন্য দিতে হতো ১ হাজার ২৯৭ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজির দাম কমল ৬৫ টাকা।

 

সোমবার (২ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রান্নার গ্যাসের নতুন এই দাম ঘোষণা করে।


এর আগে ডিসেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫১ টাকা থেকে ৪৬ টাকা বাড়ানো হয়। পরে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। 

 

আগস্টের শুরুতে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছিল ৩৫ টাকা।

 

জুলাইয়ে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। আর জুনে সেটি ছিল ১ হাজার ২৪২ টাকা। মে মাসে ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে ভোক্তাকে খরচ করতে হয়েছিল ১ হাজার ৩৩৫ টাকা।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর