দাম কমবে কবে?
১৮ পিয়াজ ব্যবসায়ীর মধ্যে হাজির মাত্র ১ জন!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:১১ ১৮ সেপ্টেম্বর ২০১৯
আমন্ত্রিত বিশিষ্ট ব্যবসায়ীরা আসেননি, মন্ত্রীও অনুপস্থিত। সচিবালয়ে অনুষ্ঠিত এমন একটি সভায় পিয়াজের দাম কমার বিষয়ে ‘আশাবাদ’শোনানো ছাড়া সুদৃঢ় কোনো আশ্বাস দিতে পারেননি বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বরং ইঙ্গিত মিলেছে, নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত পণ্যটি বাড়তি দামেই কিনতে হবে ভোক্তাদের।
পিয়াজের দাম বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ এই সভা করতে ঢাকা ও চট্টগ্রামের ১৮ জন ব্যবসায়ীকে নিমন্ত্রণ জানানো হয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয়ের সেই নিমন্ত্রণে সাড়া দেন হাফিজুর রহমান নামে একজন মাত্র আমদানিকারক।
সভায় সভাপতির দায়িত্ব পালন করার কথা ছিল বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শির। অসুস্থতার কারণে তিনিও ছিলেন অনুপস্থিত। শেষে সবেধন নীলমণি সেই ব্যবসায়ীকে নিয়েই রুদ্ধদ্বার (সাংবাদিকদের বের করে দিয়ে) সভা করেন সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা, যেখানে আবার সভাপতি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে মাত্র বাণিজ্যসচিব হিসেবে যোগ দেয়া কর্মকর্তা ড. জাফর উদ্দিন। ফলে গুরুত্বপূর্ণ এই সভার সভাপতি পিয়াজের দাম কমার বিষয়ে ‘আশাবাদ’ব্যক্ত করা ছাড়া নতুন কোনো পদক্ষেপের কথা জানাতে পারেননি। ট্যারিফ কমিশনের প্রতিনিধি ২৪ ঘণ্টার মধ্যেই পিয়াজের দাম কমার আশ্বাস দিলেও সেই আশ্বাসের প্রতিধ্বনি নবনিযুক্ত সচিবের কণ্ঠে শোনা যায়নি।
সভা শেষে সাংবাদিকদের সভাকক্ষে ডেকে নিয়ে বাণিজ্যসচিব জানান, ভারতের মহারাষ্ট্রে বন্যার কারণে দেশটি পিয়াজের রপ্তানিমূল্য ২৫০-৩০০ ডলার থেকে ৮৫০ ডলারে উন্নীত করেছে। এ কারণে বাংলাদেশে পণ্যটির দাম বেড়ে গেছে। তবে দাম বৃদ্ধি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে সচিব বলেন, পিয়াজের প্রচুর মজুদ আছে। আশা করছি দাম কমে আসবে।
সাংবাদিকরা প্রশ্ন করেন - ২৪ ঘণ্টার মধ্যে যে পণ্যটির দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়ে যায়, তখন আতঙ্কিত না হয়ে উপায় আছে? আপনারা কি ২৪ ঘণ্টার মধ্যে দাম কমাতে পারবেন? এ সময় ট্যারিফ কমিশনের মেম্বার আল বেরুনী বলেন, ২৪ ঘণ্টার মধ্যেই পিয়াজের দাম কমবে। তবে কীভাবে কমবে সেটি খোলাসা করতে পারেননি।
তিনি বলেন, ইন্টারনেট ও ওয়েবসাইটের কল্যাণে আমাদের ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারের দামের দিকে লক্ষ্য রাখেন। সে কারণে পিয়াজের রপ্তানিমূল্য বাড়িয়ে দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে দেশেও দ্রুত দাম বেড়ে গেছে। তবে এতে ঘাবড়ানোর কিছু নেই বলে মন্তব্য করেন তিনি।
ট্যারিফ কমিশনের বিশ্লেষণ তুলে ধরে আল বেরুনী বলেন, আমাদের বার্ষিক পিয়াজের চাহিদা ২৪ লাখ মেট্রিক টন। দেশে পিয়াজ উৎপাদন হয় ২৩ লাখ ৭৬ হাজার মেট্রিক টন। ৩০ শতাংশ পিয়াজ নষ্ট হয়ে যায়। পচনের কারণে আমাদের ১০ থেকে ১১ লাখ মেট্রিক টন পিয়াজ আমদানি করতে হয়।
তিনি জানান, ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এলসি নিষ্পত্তি হয়েছে ১২ লাখ ৭১ হাজার ৮৩০ মেট্রিক টন। উৎপাদন রয়েছে ১৬ লাখ মেট্রিক টন। সুতরাং আমরা বাজার বিশ্লেষণ করে দেখেছি ২৮ লাখ মেট্রিক টন পিয়াজ মজুদ রয়েছে; যা যথেষ্ট। ফলে বাজার মনিটরিং জোরদার করে আমরা পিয়াজের দাম কমাতে পারব। তবে চব্বিশ ঘণ্টার মধ্যে দাম কমানোর নিশ্চয়তা দিতে পারেননি বাণিজ্যসচিব।
তিনি বলেন, প্রতিবছর এই সময়ে দেড় থেকে দুই মাস পিয়াজের দাম বেশি থাকে। এটি একটি আপদকালীন সময়। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশে উৎপাদিত নতুন পিয়াজ বাজারে আসবে, তার আগেই নভেম্বর থেকে পাওয়া যাবে ভারতের নতুন পিয়াজ। তখন ভারত রপ্তানিমূল্য কমিয়ে দিলে দেশেও দাম কমে আসবে।
এদিকে বেনাপোল বন্দরের একটি সূত্র থেকে জানা গেছে, নতুন মূল্য নির্ধারিত হওয়ার পর ১৫ সেপ্টেম্বর থেকে বেনাপোল বন্দরে পিয়াজের কোনো চালান আসেনি। গত ১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভারত থেকে ১ হাজার ১১৯ মেট্রিক টন পিয়াজ আমদানি হয়েছে। বর্তমানে প্রতি কেজি পিয়াজ আমদানিতে খরচ পড়ছে ৫৩ থেকে ৫৪ টাকা।
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- National Development Program Organizes Dissemination Workshop
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত







