ঢাকা, ২৭ অক্টোবর মঙ্গলবার, ২০২৬ || ১২ কার্তিক ১৪৩৩
good-food
১২১১

২০১৮ সালে উ. কোরিয়ায় খাদ্য উৎপাদন কমেছে: জাতিসংঘ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৪ ১৪ ডিসেম্বর ২০১৮  

আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া পরমাণু ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়ায় এ বছর খাদ্য উৎপাদন কমে গেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) একথা জানায়।

ফাও তাদের ত্রৈমাসিক ক্রপ প্রসপেক্টস অ্যান্ড ফুড সিচুয়েশন প্রতিবেদনে জানায়, ধান ও ভুট্টা উত্তর কোরিয়ার প্রধান খাদ্যশস্য। অনাবৃষ্টি ও সেচ ব্যবস্থার স্বল্পতার কারণে ধানের উৎপাদন কমে যাবে বলে আশংকা করা হচ্ছে।

এতে আরো বলা হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে ভুট্টার উৎপাদনও হ্রাস পেয়েছে। ফলে দেশটির আগামী বছর ৬ লাখ ৪১ হাজার টন খাদ্য আমদানির প্রয়োজন হবে। তাদের আমদানির এ পরিমাণ চলতি বছরের চেয়ে ৪ লাখ ৫৬ হাজার টন বেশি হবে। এ বছর উত্তর কোরিয়া ৩ লাখ ৯০ হাজার টন আমদানি এবং ৬৬ হাজার টন খাদ্য ত্রাণ গ্রহণ করে।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর