৫ হাজার মানুষের জন্য ত্রাণ নিয়ে স্বামীসহ সিলেটে মাহি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩৪ ২৩ জুন ২০২২
ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিষহ দিন পার করছেন। পরিস্থিতি এতোটাই প্রতিকূল যে, পর্যাপ্ত সহযোগিতা করতেও হিমশিম খাচ্ছে প্রশাসন। এমন পরিস্থিতিতে সরকার, স্থানীয় প্রশাসনের পাশাপাশি বহু মানুষ ব্যক্তিগত উদ্যোগে বানভাসি মানুষকে সহায়তা দিচ্ছেন। দেশের তারকারাও এগিয়ে এসেছেন এই দুর্যোগ মোকাবিলায়।
কদিন আগে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া সরকার মাহি সিলেট ও সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন। ঢাকা পোস্টকে নায়িকা জানিয়েছিলেন, শিগগিরই ত্রাণ সহায়তা নিয়ে সিলেটে যাবেন। এবার সেই কথা রাখলেন তিনি।
বৃহস্পতিবার (২৩ জুন) ভোরে ত্রাণ সহায়তা নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মাহি। সঙ্গে আছেন তার স্বামী রাকিব সরকারসহ একটি টিম। সিলেটে রওনা দেওয়ার আগে মানবিক মুহূর্তটাকে ধরে রাখতে সবাই মিলে ছবিও তুলেছেন। সেই ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে নায়িকা লেখেন, ‘আমরা যাচ্ছি।’
ছবিতে দেখা যাচ্ছে একটি ব্যানার ধরে আছেন মাহি, তার স্বামী রাকিব সরকারসহ অন্যরা। ব্যানারে লেখা রয়েছে-‘সিলেট বন্যার্তদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।’ ব্যানারের নিচে লেখা-‘মোঃ রাকিব সরকার, সদস্য ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।’
মাহির স্বামী রাকিব সরকার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ব্যানারের লেখা দেখে বোঝা যাচ্ছে, দলের পক্ষ থেকেই এই ত্রাণ সহায়তা নিয়ে সিলেটে যাচ্ছেন তারা।
এ বিষয়ে মাহির স্বামী রাকিক সরকার বলেন, ‘ক্ষুদ্র আয়োজনে আমরা বানভাসিদের জন্য শুকনো খাবার নিয়ে যাচ্ছি সুনামগঞ্জে। জেলার যেসব গ্রামে এখনো ত্রাণ পৌঁছায়নি, সেসব স্থানে নিজ হাতে ত্রাণ দেওয়ার পরিকল্পনা করেছি। আপাতত আমরা ৫ হাজার বানভাসি মানুষের জন্য খাবার নিয়ে যাচ্ছি।’ সবাইকে নিজ নিজ জায়গা থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোরও অনুরোধ জানান তিনি।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











