৫৮ বছর পর রাজশাহী-মুর্শিদাবাদ নৌপথ চালু (ভিডিও)
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৪০ ১৩ ফেব্রুয়ারি ২০২৪
বাংলাদেশ ও ভারতের নৌ প্রটোকলের আওতায় চালু হলো বহুল কাঙ্ক্ষিত রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ পোর্ট অব কল এবং সুলতানগঞ্জ-মায়া নৌপথে পণ্যবাহী নৌযান চলাচল। সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সুলতানগঞ্জ নৌবন্দর এবং ভারতের মুর্শিদাবাদের মায়া নৌবন্দর পর্যন্ত পণ্যবাহী নৌযান চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এমসয় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাসহ জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এরপর সাড়ে ১১ মেট্রিক টন গার্মেন্টস ঝুট কাপড় নিয়ে ভারতের মায়া বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এমবি সাইফ সিয়াম শাফিন।
বিআইডব্লিউটিএর পরিচালক ড. রফিকুল ইসলাম জানান, বেলা ১১ টায় সুলতানগঞ্জ নৌ বন্দরের উদ্বোধনের পর দুপুর ১২টায় ভারতের মুর্শিদাবাদের মায়া নৌবন্দর থেকে দেশবাংলা নামে একটি নৌযান ১০০ মেট্রিক টন পাথর নিয়ে সুলতানগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে।
দীর্ঘ ৫৯ বছর পর নৌবন্দরটি চালু হলো। এর আগে ১৯৬৫ সাল পর্যন্ত হযরত সুলতান শাহের মাজারের পাশে এই নদী বন্দর চালু ছিল। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায় এই নদী পথে বাংলাদেশ ভারতের আমদানি রপ্তানি বাড়ার পাশাপাশি সময় ও খরচ কমবে।
তারা বলেন, দেশের পাথর আমদানি ব্যয় অন্তত ৩ দশমিক ৫০ কোটি মার্কিন ডলার কমানোর প্রধান লক্ষ্য নিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সুলতানগঞ্জ নদীবন্দর চালু হচ্ছে। তারা যুক্তি দিয়েছেন, ভারতীয় মায়া নদীবন্দর থেকে সুলতানগঞ্জ নদীবন্দরটি মাত্র ২০ কিলোমিটার দূরে, যা ভারতের পাকুড়, ঝাড়খণ্ড, নলহাটি, রাজগ্রাম এবং পশ্চিমবঙ্গের অন্যান্য পাথরের সবচেয়ে বড় উত্সের কাছাকাছি।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, ভিয়েতনাম, ওমান, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ভারত থেকে পাথর আমদানিতে ২০ ডলার এবং ভারত থেকে অল্পকিছু স্থলবন্দর দিয়ে ১৩ ডলারের মধ্যে ব্যয় হচ্ছে। সুলতানগঞ্জ-মায়া নদীপথে পাথর পরিবহন খরচ প্রতি মেট্রিক টন ১০ মার্কিন ডলারের বেশি হবে না।
জাতীয় রাজস্ব বোর্ডের একটি তথ্য দেখায় যে, গত বছরের ১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত আড়াই মাসে চট্টগ্রাম এবং অন্যান্য সমুদ্র বন্দর দিয়ে ৬ কোটি ৯১ লাখ ৭ হাজার ৬৬৩ ডলার মূল্যের ৩৪ লাখ ৯৯ হাজার ৩৮২ মেট্রিক টন পাথর আমদানি হয়েছে।
বিআইডব্লিউটিএ কর্মকর্তারা বলেন, সুলতানগঞ্জ-মায়া রুটে আমদানির সময় স্থানীয় মুদ্রা ব্যবহার করায় ব্যয় আরও কমে যাবে। নদীবন্দরটি স্থানীয় শতাধিক লোকের কর্মসংস্থানও করবে। তারা আরও বলেন, নির্মাণ ব্যয়ও হ্রাস পাবে কারণ আমদানি করা পাথরের বেশিরভাগই অবকাঠামোগত উন্নয়নে ব্যবহৃত হয়।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মো. আব্দুল ওয়াহেদ জানান, পুনরায় নৌবন্দরটি চালু হলো। এ নৌ বন্দর চালুর ফলে ভারত থেকে পাথর আমদানি সহজ হবে। আমাদের দূরত্ব কমবে প্রায় ১২০ কিলোমিটার। এছাড়া খাদ্যপণ্য আমদানি ও রপ্তানি করা সহজ হবে।
- Workshop Shows Community-Led Climate Adaptation in Narayanganj
- তথ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলা নতুন বছরে কৃষক কার্ডের উদ্বোধন
- ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
- ঈদের আগে জ্বালানি সংকট কাটলো
- না খেয়েও বাড়তে পারে ব্লাড সুগার, জেনে নিন ৪ কারণ
- শাহরুখের সংগ্রামের অজানা কাহিনি শোনালেন হিমানি
- কবে ফিরবেন সাকিব? পডকাস্টে নিজেই দিলেন উত্তর
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব













