৬৩ স্ত্রীকে কেন হত্যা করেছিলেন সেই মুসলিম সেনাপতি?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৩৯ ৩০ মে ২০২৪
বেদির ওপর সাত সারি কবর। এর মধ্যে প্রথম চার সারিতে রয়েছে ১১টি, পঞ্চম সারিতে পাঁচটি এবং ষষ্ঠ ও সপ্তম সারিতে সাতটি। কবরের মোট সংখ্যা ৬৩টি। দূরত্ব, আকার আর নকশার মিল দেখে মনে হয় এগুলো একই সময়ে মারা যাওয়া ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছিল।
এছাড়াও সমতল উপরিভাগ দেখেই বোঝা যায় এই সব কবর নারীদের। অনেকগুলো কবর থাকা সত্ত্বেও ‘ষাট কবর’ নামে পরিচিত এই 'ডার্ক ট্যুরিস্ট স্পট’ (গুরুত্বপূর্ণ কিন্তু দুঃখজনক ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঘটনার স্থান) ভারতের কর্ণাটকের বিজাপুরে অবস্থিত। শহরটি ১৬৬৮ সাল পর্যন্ত আদিল শাহী শাসকদের অধীনে ছিল।
এই সাম্রাজ্যের সেনাপতি আফজাল খান বিজাপুরকে দক্ষিণ দিকে সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দ্যা ওল্ড ক্যাপিটাল অফ দ্যা আদিল শাহ কিংস' বইয়ে কাজিন্স লিখেছেন, আফজাল খান এই ভবিষ্যদ্বাণীতে এতটাই বিশ্বাস করেছিলেন যে সেই অনুযায়ী তিনি পরবর্তী সব সিদ্ধান্ত নেন।
মারাঠা যোদ্ধারা শিবাজীকে মোকাবিলায় ব্যর্থ হলে ১৬৫৯ সালে বিজাপুরের তৎকালীন সুলতান দ্বিতীয় আলি আদিল শাহ তাদের শায়েস্তা করার জন্য তার সেনাপতি আফজাল খানকে পাঠান। উনবিংশ শতাব্দীর শেষদিকে ভারতের প্রত্মতাত্ত্বিক সংস্থা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে কাজ করা স্কটিশ প্রত্নতাত্ত্বিক হেনরি কাজিন্সের মতে, জ্যোতিষীরা আফজাল খানকে বলেছিলেন যে তিনি অভিযান থেকে জীবিত ফিরবেন না।
কাজিন্স তার লেখা বই ‘বিজাপুর: দ্যা ওল্ড ক্যাপিটাল অফ দ্যা আদিল শাহ কিংস'-এ বলেছেন, আফজাল খান এই ভবিষ্যদ্বাণীতে এতটাই বিশ্বাস করেছিলেন যে তিনি সেই অনুযায়ী পরবর্তী সব সিদ্ধান্ত নেন। ১৯০৫ সালে মুদ্রিত এই বইটিতে লেখা আছে যে, ‘ঐতিহ্য অনুসারে, তিনি (আফজাল খান) তার জীবদ্দশায় নিজ সমাধি (নিজ প্রাসাদের কাছে) এবং এর সাথে সংযুক্ত মসজিদ তৈরি করেন।’
জানা যায়, ১৬৫৩ সালে এই দোতলা মসজিদটির কাজ শেষ হয়। (ধারণা করা হয় উপরের তলাটি নারীর জন্য সংরক্ষিত ছিল)। এর শিলালিপিতে আফজাল খানের নামের সাথে নির্মাণের তারিখটিও লিপিবদ্ধ আছে। যদিও যখন তাকে শিবাজীর বিরুদ্ধে অভিযানের নির্দেশ দেয়া হয়েছিল তখনও সমাধির কাজ শেষ হয়নি।
‘স্ত্রীদের ডুবিয়ে হত্যার সিদ্ধান্ত’
এই ভবিষ্যদ্বাণীতে আফজাল খান এতটাই প্রভাবিত হয়েছিল যে তিনি সমাধির পাথরে তার প্রস্থানের তারিখটিকেই নিজের মৃত্যুর তারিখ হিসেবে লিখে যান। তার কারণেই বিজাপুর ত্যাগ করার সময় তিনি এবং তার বন্ধুরা ধরে নিয়েছিলেন যে তিনি আর কখনও সেখানে ফিরবেন না। এ কারণেই তিনি স্ত্রীদের ডুবিয়ে হত্যার সিদ্ধান্ত নেন।
ইতিহাসবিদ লাক্সমি শারাথ 'দ্য হিন্দু' নামের একটি ভারতীয় পত্রিকায় লিখেছেন যে আফজাল খান তার সব স্ত্রীকে একে একে কূপে ফেলে দেন যাতে তারা যুদ্ধে মারা যাওয়ার পরে শত্রুদের হাতে না পড়ে। তার স্ত্রীদের মধ্যে একজন পালানোর চেষ্টা করেও ধরা পড়ে এবং নিহত হয়।
কিন্তু হেনরি কাজিন্সের মতে, ৬৩ জন নারীর কবর ছাড়াও কম্পাউন্ডের একটি কবর খালি রয়েছে। ‘সম্ভবত দু-একজন নারী বেঁচে গিয়েছিলেন আর খালি কবর সেটাই ইঙ্গিত করে।’ ইতিহাসবিদ যদুনাথ সরকারের মতে, আফজাল খানের এই প্রাণঘাতী অভিযানের অনেক কাহিনী পরবর্তী বছরগুলোতে জনপ্রিয় হয়ে ওঠে।
এগুলোর একটি ছিল এমন- শিবাজীর বিরুদ্ধে অভিযান শুরু করার আগে একজন জ্যোতিষী আফজাল খানের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করে। তাই তিনি বিজাপুরের কাছে আফজালপুরায় তার ৬৩ জন স্ত্রীকে হত্যা করে কবর দেন, যাতে তার মৃত্যুর পর অন্য কোনো পুরুষ তাদের না পায়।
মুহাম্মদ আনিসুর রহমান খানের গবেষণা অনুযায়ী, ভারতের বর্তমান কর্ণাটক রাজ্যের বিজাপুর শহরের আল-আমিন মেডিকেল কলেজের কাছাকাছি বন ও মরুভূমির মাঝের একটি জায়গায় প্রাচীর ঘেরা পুরানো ভবনের মধ্যে থাকা বেদিতে সাত সারিতে একই রকম অনেকগুলো কবর রয়েছে। এটি ‘ষাট কবর’ নামে পরিচিত।
আরও জানা যায়, এই ৬০টি কবরই আফজাল খানের স্ত্রীদের, যাদের তিনি শিবাজীর সাথে যুদ্ধের আগে নিজ হাতে তাদের হত্যা করেছিলেন যেন মৃত্যুর পর তার স্ত্রীদের অন্য কেউ বিয়ে কিংবা বন্দি করে অসম্মান করতে না পারে।
'স্ত্রীদের পাশে সমাহিত হতে চেয়েছিলেন আফজাল খান'
মুহম্মদ শাইক ইকবাল চিশতীর বরাত দিয়ে আনিসুর রহমান খান লিখেছেন, জনশ্রুতি আছে যে সেখানে ৬০টি কবর রয়েছে। তবে আসলে কবর আছে ৬৪টি। এগুলোর মধ্যে একটি কবর মাটির সঙ্গে মিশে গেলেও এর স্পষ্ট চিহ্ন রয়েছে।গঠন দেখে বোঝা যায় এখানকার সব কবরই নারীদের।
তিনি লিখেছেন, এই সমাধিস্থলটি হয়তো রাজপরিবারের নারীদের জন্য সংরক্ষিত ছিল। আদিল শাহী শাসনকালটি জ্ঞানচর্চার দিক থেকে স্বর্ণযুগ ছিল আর রাজাদের আমলে সাম্রাজ্যের জন্য যুদ্ধ করাও একটি সাধারণ বিষয় ছিল। এমন প্রেক্ষাপটে সেই আমলের একজন যোদ্ধা কী করে অজ্ঞতায় ভরা এমন কাপুরুষোচিত পদক্ষেপ নিতে পারে?
তবে লাক্সমি শারাথের মতো পর্যটকরা এই সমাধিগুলো নিয়ে প্রচলিত গল্প বিশ্বাস করেন। তিনি লিখেছেন, কালো পাথরে তৈরি এই কবরগুলো সারিবদ্ধ। কোনো কোনোটির পাথর ভাঙা। মৃত্যুর দিকে ঠেলে দেয়া নারীদের শেষ চিৎকারের প্রতিধ্বনি নিয়ে এখানকার নীরবতাও ভয়ঙ্কর। আমি শিহরণ বোধ করছি।
তিনি আরও লিখেছেন, আপাতদৃষ্টিতে আফজাল খান তার স্ত্রীদের পাশে সমাহিত হতে চেয়েছিলেন কিন্তু তিনি কখনোই যুদ্ধের ময়দান থেকে ফিরতে পারেননি। কাজিন্সের মতে, আফজাল খানের প্রাসাদের ধ্বংসাবশেষের উত্তরে অবস্থিত। তার সমাধিটি খালিই রয়ে গেছে।
তিনি লিখেছেন, আফজাল খানকে যেখানে হত্যা করা হয়েছিল তার কাছেই প্রতাবগড়ের ঢালে তাকে সমাহিত করা হয়। দাফনের জন্য তার লাশ আর সমাধিতে স্থানান্তর করা হয়নি।
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ

