৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ পাহারায় বেরোলেন দুই উপদেষ্টা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৬ ২২ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বের হয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে পুলিশের কড়া পাহারায় সেখান থেকে তাদের গাড়িবহর বের হয়। দিয়াবাড়ী সংলগ্ন মেট্রোরেল ডিপো দিয়ে বের হয় গাড়িগুলো।
এসময় ক্যাম্পাসের বাইরে অবস্থানরত বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকেও কঠোর অবস্থানে থাকতে দেখা যায়।
সোমবার (২১ জুলাই) ওই শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন। এ ঘটনার পর এদিন সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার এবং আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মাইলস্টোন কলেজে যান। পরিদর্শন শেষে ফেরার সময় তাদের পথ আটকায় শিক্ষার্থীরা। গাফিলতির অভিযোগ তুলে উপদেষ্টাদের ঘিরে বিক্ষোভ শুরু করে তারা।
এরপর বিকেল পৌনে ৪টার দিকে পুলিশের প্রহরায় সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেন দুই উপদেষ্টা ও প্রেস উইংয়ের সদস্যরা। ১০ মিনিট পর সংলগ্ন সড়কে বিক্ষোভরত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আবার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে ঢুকে অবস্থান নেন তারা।
ক্যাম্পাসের ৭ নম্বর ভবন একাডেমিক ভবনে অবস্থান নেন দুই উপদেষ্টা। তাদের গাড়িবহর গার্লস ক্যাম্পাসের পেছনে পার্ক করে রাখা হয়। ক্যাম্পাসের বাইরে দিয়াবাড়ী গোলচত্বর এলাকায় পুলিশ অবস্থান নিয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের সরিয়ে দেয়ার চেষ্টা করে।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে
নিহত শিক্ষার্থীদের নাম-পরিচয়সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, আহতদের সঠিক তালিকা দেয়া, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং বাংলাদেশ বিমানবাহিনীর পুরোনো ও অনিরাপদ প্রশিক্ষণ বিমান অবিলম্বে বাতিল করা।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী