হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনালে বিএনপির ৭ প্রার্থীর মামলা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:১৫ ১৪ ফেব্রুয়ারি ২০১৯
বিএনপির লোগো
একাদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্বাচনী ট্রাইব্যুনালে বিএনপির সাত প্রার্থী মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার বাকিরা মামলা করবেন।
বিএনপির নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য গঠিত আইনজীবী প্যানেলের সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল বলেন, নির্বাচন বাতিল ও করে আবারও ভোটের দাবিতে বিএনপির সাত প্রার্থী হাইকোর্টে মামলা করেছেন।
তিনি বলেন, বুধবার ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, টাঙ্গাইল-৭ আসন থেকে আবুল কালাম আজাদ সিদ্দিকী, বরিশাল-১ আসন থেকে জহির উদ্দিন স্বপন, গাজীপুর-৪ আসন থেকে শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজার-৩ আসন থেকে নাসের রহমান, মুন্সীগঞ্জ-৩ আসন থেকে আব্দুল হাই, ভোলা-২ আসন থেকে হাফিজ ইব্রাহিম এসব মামলা দায়ের করেন।
বিএনপির এই সাত প্রার্থীর আইনজীবী কাজল বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার মানিকগঞ্জ-২ আসন থেকে মঈনুল ইসলাম খান শান্ত, নরসিংদী-৫ আসন থেকে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, নারায়গঞ্জ-২ আসন থেকে নজরুল ইসলাম আজাদ, ঢাকা-৫ আসন থেকে নবীউল্লাহ নবী এবং ঢাকা-২ আসন থেকে ইরফান ইবনে আমান অমি মামলা দায়ের করবেন।’
আইনজীবী কাজল বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ করে যে মামলা দায়ের করা হয়েছে সেখানে বলা হয়েছে, ঝিনাইদহ-৪ আসনে অন্তত ১৪ জন মৃত ব্যক্তির ভোট দেয়া হয়েছে। এছাড়া মৌলভীবাজার এবং নারায়ণগঞ্জে ১০০ ভাগ ভোট দেখানো হয়েছে যেখানে আওয়ামী লীগ জয়লাভ করেছে। কিন্তু মৌলভীবাজারের নাসের রহমানের আসনে এবং নারায়ণগঞ্জে অনেক ভোটার প্রবাসী এবং বেশ কয়েকজন মৃত ব্যক্তির ভোট দেয়া হয়েছে। যা অকল্পনীয় ব্যাপার।’
এদিকে দলীয় সূত্র জানায়, পিরোজপুরের রুহুল আমিন দুলাল, খুলনার রকিবুল ইসলাম বকুল এবং আজিজুল বারী হেলাল, সাতক্ষীরার হাবিবুল ইসলাম হাবিব, পটুয়াখালীর এ বি এম মোশাররফ হোসেন, মাগুরার নিতাই রায় চৌধুরী, যশোরের অনিন্দ্য ইসলাম অমিত, পাবনার হাবিবুর রহমান হাবিব, সিরাজগঞ্জের আমিরুল ইসলাম খান, চাঁপাইনবাবগঞ্জের মো. শাহজাহান মিয়া, জামালপুরের শাহ মো. ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহের আবু ওহাব আকন্দ, নেত্রকোনার আনোয়ারুল হক, কিশোরগঞ্জের শরীফুল আলম, ঢাকার নবীউল্লাহ নবী ও ইরফান ইবনে আমান অমি, ফরিদপুরের শামা ওবায়েদ, হবিগঞ্জের জি কে গউছ, ফেনীর রফিকুল আলম মজনু, কক্সবাজারের লৎফুর রহমান কাজল ছাড়াও অন্যান্য জেলায় মামলা করার জন্য একজনকে নির্দিষ্ট করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার তারা মামলা দায়ের করবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান জানিয়েছেন, মামলার কার্যক্রম পরিচালনার জন্য গত সোমবার আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে।
আট সদস্যের আইনজীবী প্যানেলে মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নিতাই রায় চৌধুরী, জয়নুল আবেদীন, আমিরুল হক, ফজলুর রহমান, কায়সার কামাল, হাসান রাজিব এবং রুহুল কুদ্দুস কাজল রয়েছেন।
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- জামিন পেলেন তানজিন তিশা
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম



