অনিয়ম হলেই ভোট বন্ধ: ইসি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩০ ৯ মার্চ ২০১৯
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান জানিয়েছেন, কোথাও কোনোরকম অনিয়ম দেখা দিলে তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেয়া হবে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের একদিন আগে শনিবার বিকেলে নির্বাচন ভবনে তিনি এ কথা বলেন।
মোখলেছুর রহমান বলেন, কমিশন কড়া নির্দেশনা দিয়েছে। কোথাও কোনো অনিয়ম দেখা গেলে সঙ্গে সঙ্গে সেই কেন্দ্রের নির্বাচন বন্ধ করা হবে। উপজেলা নির্বাচন হচ্ছে একটি স্থানীয় নির্বাচন। প্রার্থীরা যথেষ্ট তৎপর থাকেন। তারা সেভাবে প্রচার-ক্যাম্পেইন করেছেন। আমরা মনে করি, উপজেলা নির্বাচনে উপস্থিতির হার অনেক বেশি হবে। এটা আমার ধারণা।
তিনি বলেন, ঢাকা সিটি নির্বাচনের বিষয়ে আপনারা জানেন। প্রস্তুতিতে অল্প সময় ছিল। ভোটের দিনটিও ছিল বর্ষামুখর। বিভিন্ন কারণে উপস্থিতি কম ছিল। নতুন ওয়ার্ডগুলোতে কাউন্সিলররা নির্বাচন করেছেন। সেখানে উপস্থিতির সংখ্যা বেশি ছিল। সাধারণত, উপজেলা পর্যায়ে উপস্থিতি বেশিই থাকে।
অনিয়মে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কি কোনো নজির আছে? ইসি অতিরিক্ত সচিবের জবাব, এরকম তো আছেই। বিভিন্ন সময়ে আমরা করেছি। স্পেসিফিক যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।
তিন উপজেলার ভোট বন্ধ করার বিষয়ে তিনি বলেন, কমিশন মনে করেছে, এখানে সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব নয়। তাই বন্ধ করা হয়েছে। পরবর্তীতে এসব উপজেলার নির্বাচন হবে।
লিখিত বক্তব্যে মোখলেছুর রহমান জানান, গেল ৩ ফেব্রুয়ারি প্রথমে ৮৭টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। এর মধ্যে আদালতের আদেশে তিনটি ও কমিশন তিনটি উপজেলার ভোট স্থগিত করে। এছাড়া তিনটি উপজেলার সব পদে একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন পড়বে না। সুতরাং রোববার ৭৮টি উপজেলায় ভোট হবে।
এসব উপজেলায় মোট ভোটার ১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৮৫০। মোট ভোটকেন্দ্র ৫ হাজার ৮৪৭টি। চেয়ারম্যান পদে ২০৭ জন, ভাইস চেয়ারম্যান ৩৮৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৮ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন রয়েছেন।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এসব উপজেলায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে।
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- জামিন পেলেন তানজিন তিশা
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম



