আইপিএলে মোস্তাফিজদের ব্যর্থতার জন্য কোচকে দুষছেন শেবাগ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪৯ ১৭ এপ্রিল ২০২৩
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলেছে দিল্লি ক্যাপিটালস। প্রত্যেক ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেয়েছে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল। শনিবার (১৫ এপ্রিল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জয়ের সুবর্ণ সুযোগ ছিল তাদের। তবে শেষ পর্যন্ত পারেনি তারা।
চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৭৫ রানের টার্গেট দেয় বেঙ্গালুরু। লক্ষ্যমাত্রা মোটামুটি নাগালের মধ্যেই রেখেছিলেন মোস্তাফিজুর রহমানরা। তবে জবাব দিতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দিল্লি। মোহাম্মদ সিরাজ ও ওয়েন পারনেলের পেস তোপে পুড়ে তারা। শেষ পর্যন্ত ২৩ রানে হারে রাজধানীর দলটি।
দিল্লির ব্যাটিং লাইনআপে ধস নামে পৃথ্বী শ'র অদ্ভুত রানআউটে। পরে একে একে প্যাভিলিয়নে ফেরেন মিচেল মার্শ ও যশ ধুলও। ১ ওভারের মাথায় আউট হয়ে যান তারা। এরপর দলকে টানতে পারেননি ওয়ার্নারও। ধ্বংসস্তুপের মধ্যে হাল ধরেন মনীশ পান্ডে। ৩৮ বলে ৫০ রান করেন তিনি। তবু ৯ উইকেট হারিয়ে ১৫১ রানে আটকে যায় দিল্লি।
ম্যাচের পর কড়া ভাষায় দিল্লির সমালোচনা করেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। দলটির টানা হারের নেপথ্যে কোচ রিকি পন্টিংয়ের ভূমিকা দেখছেন তিনি। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। শেবাগ বলেন, এর দায় পন্টিংকে নিতেই হবে। আমার মনে হচ্ছে, গত বছর পাঞ্জাব কিংসের যে দশা হয়েছিল, এবার দিল্লিরও সেটাই হচ্ছে।
ক্রিকবাজের এক অনুষ্ঠানে তিনি বলেন, দল জিতলে কোচের প্রশংসা করা হয়। তাই হারলেও দায় তার ওপর পড়া উচিত। অনেকে বলেন, দিল্লিকে নিয়ে দারুণ কাজ করেছেন পন্টিং। তাদের ফাইনালে নিয়ে গেছেন। বিগত কয়েক বছরে প্রায় প্রত্যেকবারই প্লে-অফে উঠেছে তারা।
ভারতীয় সাবেক ওপেনার বলেন, ভালো কাজের স্বীকৃতি পেয়েছেন পন্টিং। স্বাভাবিকভাবেই খারাপের জন্য দায়িত্ব নিতে হবে তাকে। এটা ভারতীয় দল নয় যে, জিতলে কৃতিত্ব নেবে এবং হারলে অন্য কাউকে দোষারোপ করবে।
শেবাগ বলেন, আইপিএলে কোচের ভূমিকা থাকে না বললেই চলে। সবচেয়ে বড় দায়িত্ব পালন করে ম্যান ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের আত্মবিশ্বাস জোগানোও গুরুত্বপূর্ণ। তবে কোনও দল ভালো করলে কোচকে ভালো দেখায়। কিন্তু দিল্লি এখন পর্যন্ত সেটা করে উঠতে পারেনি।
২০২৩ আইপিএলে পয়েন্ট টেবিলের তলানিতে আছে দিল্লি ক্যাপিটালস। আগামী ২০ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পরবর্তী ম্যাচে নামবে তারা। এখন দেখার অপেক্ষা, হারের গেরো তারা খুলতে পারে কিনা।
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
















