আইপিএল থেকে মুস্তাফিজকে ফেরাতে বিসিবির সঙ্গে একমত সুজন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৭ ১৮ এপ্রিল ২০২৪
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মুস্তাফিজুর রহমানকে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেওয়া সিদ্ধান্তকে সঠিক মনে করছেন আবাহনী লিমিটেডের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। তার মতে, দেশ সবার আগে। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজ। এখন অবধি ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি। প্রাথমিকভাবে ৩০ এপ্রিল পর্যন্ত এনওসি দেওয়া হয়েছিলো তাকে। তবে পরবর্তীতে একদিন বাড়িয়ে পহেলা মে চেন্নাইয়ের ম্যাচে তাকে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। এবপর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশে ফিরবেন মুস্তাফিজ।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে আবাহনীর ম্যাচ শেষে সুজন বলেন, ‘ আমি মনে করি দিন শেষে দেশকেই এগিয়ে রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘সে (মুস্তাফিজ) যদি পুরো আইপিএল খেলতো, তাহলে আমি খুশি হতাম। জাতীয় দলের সিরিজ না থাকলে কোন সমস্যা হতো না। এখন অনেকেই যুক্তি দিবে আইপিএল খেলছে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। কিন্তু আপনাকে বুঝতে হবে, আমাদের কাছে মুস্তাফিজুরের মত ১০-১২ জন খেলোয়াড় নেই। বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে।’
সুজনের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের পরিবর্তে আইপিএলে নিজ দেশের খেলোয়াড়দের খেলার অনুমতি দেওয়াটা বিশ্বের অন্যান্য দেশের বোর্ডের জন্য স্বাভাবিকই। তবে মুস্তাফিজকে আইপিএল থেকে ফেরানোর ব্যাপারে সঠিক সিদ্বান্ত নিয়েছে বিসিবি।
গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, আইপিএল খেলে এখন আর শেখার কিছু নেই মুস্তাফিজের।
জালালের বক্তব্যের সাথে ভিন্নমত পোষণ করেন সুজন বলেন, তিনি (জালাল ইউনুস)হয়তো ক্লান্তির বিষয়টি বুঝাতে চেয়েছেন। সুজন বলেন, ‘আপনি সব জায়গা থেকে শিখতে পারেন। আমার মনে হয়, তিনি (জালাল) হয়তো এটা বোঝাতে চাননি। সম্ভবত তিনি বোঝাতে চেয়েছিলেন, অনেক বছর ধরে খেলছেন মুস্তাফিজ। তানজিম হাসান সাকিবের মতো তরুণ পেসার নন। ইতোমধ্যেই বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজ অনেক বড় নাম, সম্ভবত তেমনটাই বোঝাতে চেয়েছিলেন তিনি। আর এ কারনেই মুস্তাফিজের কাছ থেকে শিখতে পারেন ভারতের তরুণ পেসাররা।’
সুজনের মতে, কাজের চাপ কমানোর জন্য জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হতে পারে মুস্তাফিজকে।
তিনি বলেন, ‘জিম্বাবুয়েকে হারাতে মুস্তাফিজকে প্রয়োজন নেই বাংলাদেশের। মুস্তাফিজের কাজের চাপ কমানোর কথাও বলেছেন জালাল ভাই। এজন্য হয়তো প্রথম দুই ম্যাচেও খেলবেন না ফিজ।’
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















